রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুই মামলায় জামিন পেলেন খালেদা জিয়া, একটি খারিজ

news-image

নিজস্ব প্রতিবেদক : কুমিল্লার দুই মামলায় ছয় মাসের জন্য জামিন পেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তবে নড়াইলের মানহানি মামলা ‘উত্থাপিত হয়নি’ মর্মে তার জামিন আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।

আদালত বলেছেন, ‘এ মামলার অপরাধ যেহেতু জামিনযোগ্য সে কারণে আপনারা আগে নড়াইলের আদালতে যে আবেদন রয়েছে সেটা নিষ্পত্তি করে আসেন। সেখানে জামিন না পেলে আমরা জামিন দেবো।’

আজ সোমবার বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি জেবিএম হাসানের বেঞ্চ এই আদেশ দেন।
এর আগে কুমিল্লার নাশকতার দুই মামলা ও নড়াইলের মানহানি মামলায় জামিন চেয়ে খালেদা জিয়ার করা আবেদনের ওপর গতকাল রোববার শুনানি শেষ হয়। শুনানি শেষে আদেশের জন্য সোমবার দিন ধার্য করেন আদালত।

আদালতে খালেদা জিয়ার পক্ষে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, এ জে মোহাম্মদ আলী ও মাহবুব উদ্দিন খোকন। আরও ছিলেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, জয়নুল আবেদীন, বদরোদ্দোজা বাদল প্রমুখ। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তার সঙ্গে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মমতাজ উদ্দিন ফকির, ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ, ড. মো. বশির উল্লাহ।

গত ২০ মে তিন মামলায় জামিন আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবীরা। এর মধ্যে কুমিল্লায় পেট্রলবোমা মেরে অগ্নিসংযোগ ও হত্যার অভিযোগে একটি ও নাশকতার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে একটি এবং নড়াইলে মানহানির অভিযোগে করা একটি মামলা। এসব জামিন আবেদনের ওপর গত ২২ , ২৩ ও ২৪ মে শুনানি হয়। গতকাল রোববার শুনানি শেষ হয়।

গত ১৬ মে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়াকে দেওয়া হাইকোর্টের জামিন বহাল রাখেন আপিল বিভাগ। তবে তার কারামুক্তির জন্য আরও ছয়টি মামলায় জামিন নিতে হবে। পাশাপাশি তিনটি মামলায় হাজিরা পরোয়ানা প্রত্যাহারের প্রয়োজন।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ