রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভুলে যেসব কাজ করলে রোজা ভাঙ্গে না

news-image

হাফেজ মাওলানা মো. নাসির উদ্দিন : কোন রোজাদার রোজার কথা ভুলে গিয়ে পানাহার করলে কিংবা স্ত্রী সহবাস করলে তার রোজা নষ্ট হবে না। তবে রোজার কথা স্মরণ হওয়া মাত্রই এসব পরিহার করতে হবে। (ফাতওয়ায়ে আলমগীরী ১/২০২)

হাদিস শরীফে আছে, যে ব্যক্তি রোজা অবস্থায় ভুলে খেয়ে ফেলল বা পান করল সে যেন তার রোজা পূর্ণ করে নেয়। কারণ তাকে আল্লাহ পানাহার করিয়েছেন। (মুসলিম শরীফ ১/৩৬৪)

মশা-মাছি, কীট-পতঙ্গ, ধোঁয়া বা ধুলোবালি ইত্যাদি অনিচ্ছাকৃত ভাবে গলায় বা পেটের ভেতর ঢুকে গেলেও রোজা ভাঙ্গবে না।(ফাতওয়ায়ে আলমগীরী ১/২০৩)

হজরত ইবনে আব্বাস (রা.) বলেন, কারো গলায় মাছি ঢুকে গেলে রোজা ভাঙ্গবে না। (মুসান্নাফে ইবনে আবী শাইবা ৬/৩৪৯)

মুসাফিরের জন্য সফর অবস্থায় রোজা না রাখার সুযোগ রয়েছে। তবে অস্বাভাবিক কষ্ট না হলে রোজা রাখাই উত্তম। আর অস্বাভাবিক কষ্ট হলে রোজা রাখা মাকরুহ। এ অবস্থায় রোজা না রেখে পরে তা কাজা করে নিতে হবে। (ফাতওয়ায়ে শামী ২/৪২১;বাদায়েউস সানায়ে ২/২৪৮)

হজরত আছিম (রহ.) বলেন, হজরত আনাস (রা.) কে সফরকালে রোজা রাখার বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, যে রোজা রাখবে না সে অবকাশ গ্রহণ করল। আর যে রোজা রাখল সে উত্তম কাজ করল। (মুসান্নাফে ইবনে আবী শাইবা ৬/১৩২)

আল্লাহ তাআলা আমাদের সকলকে রোজার হক আদায় করার তাউফিক দান করুক এবং আমাদের রোজা কবুল করুন। (আমিন)

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ