শিলাউর গ্রাম হতে ১২ জন দাঙ্গাবাজকে আটক এবং ৯৫ পিছ ইয়াবাসহ গ্রেফতার ০২।
প্রতিনিধি : গতকাল সহকারী পুলিশ সুপার (সদর) জনাব মোঃ শফিকুল ইসলাম এবং ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার সহকারী পুলিশ সুপার জনাব তাপস রঞ্জন ঘোষ এর নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার অফিসার ইনচার্জ জনাব আকুল চন্দ্র বিশ্বাস, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোস্তফা কামাল পাশা, এসআই/ইশতিয়াক আহমেদ, এসআই/কামরুল হাসান, এএসআই/বশির আহম্মেদ সঙ্গীয় ফোর্সসহ দাঙ্গা প্রতিরোধকল্পে ব্রাহ্মণবাড়িয়া মডেল থানাধীন ১১নং সুলতানপুর ইউ/পি এলাকার শিলাউর গ্রামের বিভিন্ন বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করে এলাকার ১২ (বার) জন দাঙ্গাবাজকে আটক করা হয়। আটককৃতদেরকে অপরাধ নিবারন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ফৌঃকাঃবিঃ ১৫১ ধারা মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তাছাড়া আটককৃত দাঙ্গাবাজদের মধ্যে অনেকের নামে অত্র থানায় গ্রেপ্তারী ওয়ারেন্ট মুলতবী আছে। অত্র থানা এলাকার দাঙ্গা প্রতিরোধসহ আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশী অভিযান অব্যাহত থাকবে।
এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার অফিসার ইনচার্জ জনাব আকুল চন্দ্র বিশ্বাস এর নেতৃত্বে এস.আই/দেলোয়ার হোসেন, এসআই/সামছুজ্জামান, এএসআই/মেহেদী হাসান সঙ্গীয় ফোর্সসহ পৃথক অভিযান পরিচালনা করে অত্র থানাধীন কাজীপাড়া দরগা মহল্লা এলাকা হতে মাদক ব্যবসায়ী ১। জালাল (২৮), পিতা-আঃ ছামাদ, সাং-কাজীপাড়া দরগা মহল্লা, থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে ৪৫ (পয়তাল্লিশ) পিছ ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে এবং অত্র থানাধীন নন্দনপুর বাজার সাকিনের নন্দনপুর টু মজলিশপুর রাস্তার উপর হতে মাদক ব্যবসায়ী ২। মোঃ বাচ্চু মিয়া (৩৯), পিতা-মৃত নাজিম উদ্দিন, সাং-শর্শা (গলিকান্দাপাড়া), থানা-ঈশ্বরগঞ্জ, জেলা-ময়মনসিংহকে ৫০ (পঞ্চাশ) পিছ ইয়াবা সহ গ্রেফতার করা হয়। এই সংক্রান্তে তাদের বিরুদ্ধে অত্র ব্রাহ্মণবাড়িয়া মডেল থানায় মাদক আইনের ০২ টি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তদুপরী থানা এলাকার অপরাধ নিয়ন্ত্রনে পুলিশী অভিযান অব্যাহত আছে।











