,

রোজা মাকরূহ হবে যেসব কারণে

news-image

পবিত্র মাহে রমজানে সারা বিশ্বের মুসলমানরাই রোজার মাধ্যমে সংযম পালনের চেষ্টা করে থাকেন। এ মাসে রোজা রাখা মুসলমানদের জন্য ফরজ। তবে সেহরি খেয়ে শুধু রোজা রাখলেই হয় না, রোজা পালনের সময় বেশকিছু বিষয়ে সতর্ক হওয়াও জরুরি। নাহলে রোজা মাকরূহ হয়ে যেতে পারে। মাকরূহ যে কাজ করা জায়েজ কিন্তু না করা উত্তম। মাকরূহ কাজ করলে শাস্তি পেতে হবে না, কিন্তু এ ধরনের কাজ এড়িয়ে যেতে বলেছে ইসলাম।
যে সকল কারণে রোজা মাকরূহ হয়ে যায়, তা তুলে ধরা হলো-
স্বাদ নেয়া
বিনা প্রয়োজনে কোনও বস্তুর স্বাদ গ্রহণ করলে বা চিবালে রোজা মাকরূহ হবে। তবে মহিলারা তরকারির লবণ বা ঝাল ইত্যাদি জিহ্বা দিয়ে চেখে দেখতে পারবে। তরকারির স্বাদ চেখে দেখে তা ফেলে দিতে হবে।
থুতু গিলে ফেলা
ইচ্ছাকৃতভাবে মুখে থুতু জমা করে তা গিলে ফেললে রোজা মাকরূহ হয়ে যাবে।
স্ত্রীকে চুম্বন
রোজা অবস্থায় স্ত্রীকে চুম্বন বা আলিঙ্গন করলে বীর্যপাত হওয়ার সম্ভাবনা থাকলে এ অবস্থায় স্ত্রীকে চুম্বন করলে বা জড়িয়ে ধরলে রোজা মাকরূহ হবে।
ঝগড়া করা
রোজা অবস্থায় ঝগড়া-ঝাটি করে গাল মন্দ করলে রোজা মাকরূহ হবে। এমনকি রোজা রেখে জীব-জন্তুর সঙ্গে কষ্টদায়ক আচরণ করলেও রোজা মাকরূহ হবে।
অশ্লীলতা অবলম্বন
রোজা রেখে অশ্লীল সিনেমাসহ অশালীন ছবি দেখা বা যৌন উত্তেজক লেখা পড়া বা কাজ করলে রোজা মাকরূহ হয়ে যাবে।
অস্থিরতা প্রদর্শন
রোজা রেখে হা-হুতাশ করা; ক্রমাগতভাবে অস্থিরতা প্রকাশ করতে থাকলে রোজা মাকরূহ হবে।
অপবিত্র থাকলে
গোসল ফরজ অবস্থায় রোজা রেখে সকাল পর্যন্ত অপবিত্র তথা নাপাক থাকলে রোজা মাকরূহ হয়ে যাবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে