,

শুক্রবার আসছে গুগলের ললিপপ

news-image

Lollipopআন্তর্জাতিক ডেস্ক :অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের নতুন অ্যান্ড্রয়েড ৫.০ ভার্সনটির নাম হবে ‘ললিপপ’। শুক্রবার মটোরোলার তৈরি নেক্সাস ৬ স্মার্টফোন দিয়ে আনুষ্ঠানিক অভিষেক হবে নতুন অ্যান্ড্রয়েড ওএসটির।

প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট এক প্রতিবেদনে জানিয়েছে, মটোরোলার নেক্সাস ৬ স্মার্টফোনের পাশাপাশি এইচটিসির তৈরি ৮.৯ ইঞ্চির নেক্সাস ৯ ট্যাবলেটেও থাকবে নতুন অ্যান্ড্রয়েড ওএস।

আগামী কয়েক সপ্তাহের মধ্যেই নেক্সাস ৫, নেক্সাস ৭ এবং নেক্সাস ১০ ডিভাইসেও নতুন এই ওএস যোগ হবে বলে নিশ্চিত করেছে গুগল। শুধু নেক্সাস ডিভাইস নয়, মটোরোলার তৈরি মটো এক্স, মটো জি, মটো ই, ড্রয়েড ম্যাক্স, ড্রয়েড মিনি এবং ড্রয়েড আল্ট্রা ডিভাইসেও ললিপপ আসবে খুব শীঘ্রই।

১৭ অক্টোবর অভিষেকের এক মাসের মধ্যেই সব ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহারকারী অ্যান্ড্রয়েড ৫.০ ললিপপ ইনস্টল করতে পারবেন বলে আশা প্রকাশ করেছে এনগ্যাজেট ডটকম।

 

 

এ জাতীয় আরও খবর

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ

ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: পাকিস্তান

ম্যারাডোনার মামলায় চিকিৎসা পরীক্ষার ফল নিয়ে ভুল স্বীকার

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ট্রাম্পপুত্র ব্যারনকে হত্যার হুমকি

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে