,

টমাসের চামড়ার ভেতর লুকিয়ে ছিলো মাকড়সা

78446_thoআন্তর্জাতিক ডেস্ক :শরীরের চামড়ার ভেতর কয়েকদিন লুকিয়ে ছিলো ছোট একটি মাকড়সা। ডেইলি মেইল জানায়, গত সপ্তাহে ইন্দোনেশিয়ার বালি দ্বীপে ২১ বছর বয়সি পর্যটক টমাসের চামড়ার ভেতর মাকড়সাটি প্রবেশ করে।

পর্যটক টমাস বালি দ্বীপে ছুটি কাটাতে গিয়েছিলেন। সেখানে হাঁটার সময় পেটের দিকে একটি লম্বা দাগ আবিষ্কার করেন। তিনি দাগের মুখে ক্ষত চিহ্নও দেখতে পান।

পরে বালি দ্বীপের ইন্টারন্যাশনাল মেডিক্যাল সেন্টারে যান টমাস। সেখানকার ডাক্তার এটিকে একটি পোকার কামড় ভেবে তাকে এন্টিহিস্টামাইন ওষুধ দেন।

এর পরও পেটে এঁকে যাওয়া দাগের ভেতর সুড়সুড়ি অনুভব করতে থাকেন টমাস। এতে তিনি চর্মরোগ বিশেষজ্ঞের কাছে যান। সেখানেই তার পেটে অপারেশন করে চামড়ার নিচ থেকে ছোট আকারের একটি মাকড়সা বের করে আনা হয়।

এ বিষয়ে টমাস বলেন, প্রথম দিকে মাকড়সাটা কেবল শরীরের চামড়ার ভেতর মাথা ঢোকানোর মতো যায়গা করে নেয়। এর পর চামড়ার নিচ দিয়েই চলতে থাকে। বেশ কয়েকদিনের জন্য ওটা আমার চামড়ার ভেতরেই বসত করেছিলো।

এ জাতীয় আরও খবর

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে

জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

ফ্যাসিবাদপন্থী মিডিয়া বয়কটের আহ্বান

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি