,

ঘুমাতে যাওয়ার আগে অভ্যাস করুন

sound sleepডেস্ক রির্পোট :  রাতের ভালো ঘুম নিশ্চিত করে আপনার পরের দিনটা কেমন যাবে। ঘুমাতে যাওয়ার আগে কয়েকটি জিনিস একটু সচেতন ভাবে খেয়াল করে নিয়মিত অভ্যাস তৈরি করে ফেলতে পারলে আপনি ডাক্তার আর ঔষধের পয়সা বাঁচিয়ে ঘুরে আসতে পারবেন প্রিয় কোন স্থান থেকে। অপর দিকে আপনার শরীরটাও থাকলো সুস্থ। ঘুম হচ্ছে মানুষের শরীর নামক যন্ত্রটাকে বিশ্রাম দেয়া। পরবর্তী দিনের কর্মের জন্য প্রস্তুত করা। তাহলে একটু দেখে নিন ঘুমাতে যাওয়ার আগে এই ৫ টি কাজ আপনি করেছেন কিনা……..

১| রাতের খাবার খাওয়ার পর ১০ মিনিট হাঁটুনঃ- ঘুমাতে যাওয়ার কম পক্ষে দুই ঘন্টা আগে রাতের খাবার খেয়ে নিবেন। খাওয়ার পর ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই ১০ মিনিট হাঁটবেন। এতে খাদ্য পরিপাক ভালো হবে। সামান্য পরিশ্রমের জন্য ঘুমও হবে। দেহে মেদ জমবে না।
২| মুখের ত্বক ধুয়ে নেয়াঃ- সম্ভব হলে কাঁচা হলুদ বাটার সাথে নিম পাতার মিশ্রণ মিশিয়ে মুখে লাগিয়ে ধুয়ে ফেলুন। এত মুখের ত্বকের উজ্জ্বলতা বাড়বে।জীবাণুর সংক্রমন থেকে রক্ষা পাবে আপনার ত্বক। আর ব্রন হবে না।
৩| ইসবগুল মেশানো এক গ্লাস শীতল পানি পান করুনঃ- ঘুমাতে যাওয়ার কমপক্ষে আধাঘন্টা আগে ইসবগুল মেশানো এক গ্লাস শীতল পানি পান করুন।.এটি আপনার খাদ্য পরিপাক ক্রিয়াকে সচল রাখবে। ঘরের তাপমাত্রা শরীরের তাপমাত্রার সাথে ব্যালান্স করতে সহায়তা করবে। আর সবচেয়ে সুফল পাবেন সকালে। কোষ্ঠকাঠিন্য দূর হয়ে যাবে।
৪| চুল আঁচড়ে নিনঃ- ঘুমাতে যাওয়ার আগে বড় দাঁতের চিরুনী ভিজিয়ে নিয়ে চুল আঁচড়ে নিন। এতে মাথার ত্বকের রক্ত সঞ্চালন বাড়বে। আর চুল গুছানো থাকবে। লম্বা চুল হলে চুলে জট বাঁধবে না।
৫| দাঁত ব্রাশ করে নিন ভালো মতোঃ- রাতে সাধারণত ব্যাকটেরিয়া সুযোগ পেয়ে যায় আপনার দাঁতের বারোটা বাজাতে। তাই অবশ্যই ঘুমাতে যাওয়ার আগে দাঁত ব্রাশ করে নিবেন। আর যেটা করবেন, একটা লবঙ্গ কামড়ে কুলকুচি করে নিতে পারেন। এতে হবে কি, লবঙ্গ ভালো এন্টিস্যাপটিক, আপনার মুখের জীবাণু দূর করবে আর নিঃশ্বাসের দুর্গন্ধও দূর হবে। 
সামান্য স্বাস্থ্য সচেতন হয়ে সুশৃঙ্খল জীবন যাপন করলেই কিন্তু সুস্থ থাকা যায়।
সুস্থ থাকুন প্রতিক্ষণ।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ