রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদ দেখা গেলে ১৬ মে পবিত্র রোজা

news-image

ডেস্ক রিপোর্ট: চলতি মাসের মাঝামাঝিতে শুরু হচ্ছে পবিত্র রোজা। সারাবিশ্বের মুসলমানদের জন্য পবিত্র এই মাস শুরু হতে পারে ১৫ বা ১৬ মে। তবে তা আকাশে চাঁদ দেখার ওপর নির্ভর করছে।

স্থানীয়ভাবে চাঁদ দেখার ভিন্নতা হিসেবে প্রথম রোজা সারাবিশ্বে ভিন্ন ভিন্ন দিনে শুরু হয়ে থাকে।

ইউরোপ ও আমেরিকায় মুসলিম উম্মাহরা জ্যোতির বিজ্ঞানের ওপর নির্ভর করে রোজা পালন করে থাকেন। সে হিসেবে আগামী ১৬ মে থেকে রোজা শুরু করতে পারেন তারা।

আশা করা হচ্ছে, সৌদি আরব ও বেশিরভাগ আরব রাষ্ট্রের আকাশে এ বছর ১৫ মে চাঁদ দেখা যেতে পারে। আর মরক্কো, ইরান ও পাকিস্তানে তার একদিন পরই চাঁদ দেখা যাবে।

জ্যোতির্বিদরা হিসাব করে বলছেন, রমজানের নতুন চাঁদ আন্তর্জাতিক সময় গ্রিনিচ মান অনুযায়ী ১১টা ৪৭ মিনিটে জন্ম নিবে। যা ওই সময়ে খালি চোখে দেখা যাবে না। তবে বিশেষ যন্ত্রের মাধ্যমে তা প্রথম রাতেই দেখা যেতে পারে।

২০১৭ সালে সৌদি আরব ও অন্যান্য আরব রাষ্ট্রগুলো নতুন চাঁদ দেখতে বিশেষ সুবিধাসম্পন্ন ক্যামেরা ব্যবহার করে।

বিজ্ঞানীরা বলছেন, এ বছরও যদি ওই ক্যামেরা ব্যবহৃত হয়, তবে সৌদির আকাশে সম্ভবত প্রথম রোজা হবে ১৬ মে।

প্রসঙ্গত, সৌদি আরবে রোজা শুরুর একদিন পরই বাংলাদেশের মুসলমানরা রোজা রাখেন। তবে সৌদির সঙ্গে মিল রেখে বাংলাদেশের কেউ কেউ ওইদিন শুরু করেন।

সৌদির বিশেষজ্ঞদের ধারণা সত্যি হলে সে হিসেবে বাংলাদেশে রোজা শুরু হবে ১৭ মে।  তথ্যসূত্র: আল জাজিরা

এ জাতীয় আরও খবর

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ

রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী

একরামুল হত্যা মামলায় হাসিনা-বেনজীরসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা