,

বিএনপি নেতা নোমান আটক

news-image

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানকে গাজীপুরে বিএনপি দলীয় মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকারের বাসার কাছে বিকাল ৫টায় সাবেক টঙ্গি পৌর ভবনের সামনে থেকে আটক করেছে পুলিশ।

রোববার (৬মে) বিকেলে বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু বিষয়টি নিশ্চিত করেছেন।

বিএনপির সহ-দপ্তর সম্পাদক বেলাল আহমেদ জানান, আমরা জানতে পেরেছে নোমানকে গ্রেফতার করে টঙ্গী থানায় নিয়ে গেছে পুলিশ। তার সঙ্গে স্থানীয় আরও কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

হাসান উদ্দিন সরকারের পক্ষে নির্বাচনী প্রচারণা চালাতে টঙ্গি গিয়েছিলেন বিএনপির প্রবীণ এ নেতা। সকালে টঙ্গি পার্টি অফিসে নেতাকর্মীদের সঙ্গে কথা বলে পরে পাশের একটি ওয়ার্ডে গণসংযোগ করেন তিনি। ইতিমধ্যে উচ্চ আদালত গাজীপুর সিটি নির্বাচন স্থগিত ঘোষণা দিলে হাসান উদ্দিন সরকার তার বাসায় সংবাদ সম্মেলন করে নিজের অবস্থান জানান।

সে সংবাদ সম্মেলনে অংশ নেন আবদুল্লাহ আল নোমান। হাসান সরকারের সংবাদ সম্মেলন থেকে বেরিয়ে আসার পথে পৌর ভবনের সামনে পুলিশ তাকে আটক করে বলে দাবি বিএনপি নেতাকর্মীদের।

সাবেক মন্ত্রী নোমানকে আটকের বিষয়ে পুলিশের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর