,

পুকুর থেকে বস্তাবন্দী শিশুর লাশ উদ্ধার

Las Udderপ্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের সুলতানপুর গ্রাম থেকে রাব্বি নামের তিন বছর বয়সের এক ছেলে শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুর আড়াইটার দিকে সুলতানপুর গ্রামের মনাইবাড়ি পুকুর থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়।
নিহত রাব্বি সুলতানপুর গ্রামের মীর সজিবের ছেলে।
এ হত্যার সাথে জড়িত সন্দেহে শিশুটির চাচাত চাচা মোশারফ মিয়া (৫৫) ও তার দুই ছেলে মানিক মিয়া (২৪) ও রতম মিয়াকে (২২) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
শিশুটির পরিবারের লোকজনের অভিযোগ করেন, নিহতের চাচা ও তার ছেলেরা পারিবারিক বিরোধের  জের ধরে এ হত্যা করে থাকতে পারে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে সুলতানপুর গ্রামের মনাইবাড়ির পাশের পুকুর থেকে বস্তাবন্দী অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। নিহত শিশুটি গত ৯ অক্টোবর বৃহস্পতিবার বাড়ি থেকে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুজি পরও পরিবারের লোকজন তার সন্ধ্যান পায়নি। নিহত শিশুটির পরিববারের লোকজনের হত্যার অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। শিশুটির লাশ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ বলা যাবে বলে জানান ওসি।

এ জাতীয় আরও খবর

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ

ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: পাকিস্তান

ম্যারাডোনার মামলায় চিকিৎসা পরীক্ষার ফল নিয়ে ভুল স্বীকার

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ট্রাম্পপুত্র ব্যারনকে হত্যার হুমকি

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে