,

কসবায় প্রতিপক্ষের দায়ের কুপে গৃহবধূ খুন

khon-শেখ কামাল উদ্দিন : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাদৈর ইউনিয়নের শিকারপুর গ্রামে পুকুরে গোসল করাকে কেন্দ্র করে গত মঙ্গলবার সন্ধায় প্রতিপক্ষের দায়ের কুপে ফায়েজা বেগম (৪৭) নামের এক গৃহবধূ খুন হয়েছে। 

এ ঘটনায় পুলিশ নিহতের দেবরের স্ত্রী ভানু বেগম (৩৫) কে গ্রেপ্তার করেছে। তাকে গতকাল দুপুরে ব্রাহ্মণবাড়িয়া বিচারিক হাকিমের আদালতে পাঠালে আদালত তাকে জেলহাজতে প্রেরন করেন। 
নিহত ফায়েজা বেগম শিকারপুর গ্রামের বাবুল মিয়ার স্ত্রী। তিনি ৩ পুত্র ও ২ কন্যা সন্তানের জননী। নিহত ফায়েজা বেগমের লাশ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ময়না তদন্ত শেষে গতকাল বুধবার সকালে তার স্বজনের কাছে হস্তান্তর করেছে। 
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে; ফায়েজা বেগমের মেয়ে সামছুন্নাহার ও তার দেবর আলী মিয়ার মেয়ে নাছিমা আক্তার গত মঙ্গলবার বিকেলে পুকুরে গোসল করতে গিয়ে কথা কাটি করে। এ ঘটনাকে কেন্দ্র করে নাছিমা আক্তারের মা ভানু বেগম গত মঙ্গলবার সন্ধায় ফায়েজা বেগমকে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। তাকে গুরুতর অবস্থায় কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করেন। সেখানে রাত ৮টার দিকে ফায়েজা বেগম মারা যায়। 
এ ঘটনায় নিহতের বড় ভাই ইব্রাহিম মোল্লা বাদী হয়ে ভানু বেগমকে প্রধান আসামী করে ৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে।   
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন; পুকুরে গোসল করাকে কেন্দ্র করে দেবরের স্ত্রীর দায়ের কুপে খুন হয়েছে। এ ঘটনায় প্রধান আসামী ভানু বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। থানায় হত্যা মামলা হয়েছে। 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর