,

প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে মামলা

news-image

দৈনিক প্রথম আলো পত্রিকার সম্পাদক মতিউর রহমান ও ফটো সাংবাদিক মজিদ খানের বিরুদ্ধে ঝালকাঠি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে অ্যাডভোকেট বনি আমিন বাকলাই এ মামলা করেন। তাদের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও ধমীয় দাঙ্গা উস্কে দেয় এমন সংবাদ ও ছবি প্রকাশ করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অভিযোগ আনা হয়েছে।

motiur-rahmanসিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেড আদালতের বিচারক শাহীদুল ইসলাম মামলাটি আমলে নিয়ে আগামী ১৬ নভেম্বর অভিযুক্তদের আদালতে স্বশরীরে হাজিরের সমন জারি করেছেন।

বাদী পক্ষের আইনজীবী জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এম আলম খান কামাল জানান, গত ৫ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে প্রথম আলো পত্রিকায় মুসলিম নারীদের কপালে সিঁদুর দিয়ে হিন্দু নারীদের দীর্ঘ লাইন বানিয়ে ছবি প্রকাশ করেছে। যাহা হিন্দু ও মুসলিম ধর্মের অনুসারীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে। এ ছাড়া ধর্মীয় দাঙ্গা সৃষ্টি, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে এমন সব ছবি ও সংবাদ প্রকাশ করে আসছে পত্রিকাটি।

এম আলম খান কামাল বলেন, ওই পত্রিকাটি মহানবী হযরত মুহাম্মদ সা. কে নিয়ে ব্যঙ্গ চিত্র প্রকাশ, ইসলাম ধর্মের একটি সূরার সঙ্গে বর্তমান সরকারের কাজের ক্ষমতার তুলনাসহ বিভিন্ন সময় বিভিন্ন ধর্মীয় বিষয় নিয়ে সংবাদ ও ছবি প্রকাশ করছে। যাহা হিন্দু ও মুসলিম ধর্মের অনুসারীদের মধ্যে ঐক্য নষ্ট করছে।

এ জাতীয় আরও খবর

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে

জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

ফ্যাসিবাদপন্থী মিডিয়া বয়কটের আহ্বান

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা