,

হত্যা মামলার আসামিদের দেখতে বিএনপি নেতা শ্যামল!

news-image

Shemolনিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া শহরের পীরবাড়ি এলাকার প্রয়াস মাদক নিরাময় কেন্দ্রে আতিকুল ইসলাম ওরফে শাকিল হত্যায় জড়িত একাধিকজন বিএনপি ও অঙ্গসংগঠনের রাজনীতির সঙ্গে জড়িত। শহরেরর মাদক নিরাময কেন্দ্র পরিচালনাসহ নানা কারণে তারা সমালোচিত। এমনকি নিজেরা মাদক সেবনের সঙ্গেও জড়িত।

আজ বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ (প্রথম আদালত) আদালতের বিচারক বেগম শামীমা আফরোজ তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। হত্যায় জড়িত এসব আসামিদের দেখতে আদালত চত্বরের হাজতখানায় আসেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সদর আসনের সাংসদ পদপ্রার্র্থী প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল।
জেলা বিএনপির হেভিওয়েট এই নেতা আদালতে হত্যা মামলার আসামিদের দেখতে যাওয়ায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। আদালত চত্বরে উপস্থিত জনতাসহ আইনজীবিরা এই নিয়ে নানা সমালোচনা করেন।
নাম প্রকাশ না করে কয়েকজন আইনজীবি বলেন, অত্যন্ত  লো-ইমেজধারী এসব ছেলেদের দেখতে আসা তার জন্য ঠিক হয়নি। জেলা বিএনপির রাজনীতির কর্ণধার ইঞ্জিনিয়ার শ্যামলের ইমেজের জন্য এটা ক্ষতি হয়েছে। পরিচ্ছন্ন কোন রাজনীতিবিদ এমন কাজটি করতে পারেন না।
অবশ্য এ বিষয়ে জানতে চাইলে প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, দলীয় নেতাকর্মীদের চাপে পড়ে আমি তাদের দেখতে যেতে বাধ্য হয়েছি।

এ জাতীয় আরও খবর

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে

জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

ফ্যাসিবাদপন্থী মিডিয়া বয়কটের আহ্বান

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা