,

শান্ত-নাসিরের ঝড়ো সেঞ্চুরিতে চ্যাম্পিয়ন আবাহনী

news-image

ঝিমিয়ে থাকা নাসির হোসেনের ব্যাট ঝলসে উঠল লিগের শেষ ম্যাচে। আলো ছড়ানো লিগের শেষটায়ও দারুণ দ্যুতিময় নাজমুল হোসেন শান্তর ব্যাট। দুজনে ব্যাটিং তাণ্ডব আর মাশরাফ বিন মুর্তজার ছোট্ট ঝড়ে আবাহনী গড়ল রানের পাহাড়। রূপগঞ্জ চেষ্টা করেছে। কিন্তু যেতে পারেনি চূড়ার ধারেকাছে। ম্যাচ জিতে ঢাক-ঢোল বাজিয়ে, ব্যান্ড পার্টির বাদ্যে শিরোপা জয়ের উৎসবে মাতল আবাহনী।

হারলেও সুযোগ ছিল, তবে অন্যের দিকে কেন তাকিয়ে থাকা! শেষ ম্যাচে লিজেন্ডস অব রূপগঞ্জকে ৯৪ রানে হারিয়ে ঢাকা প্রিমিয়ার লিগের শিরোপা জিতল আবাহনী লিমিটেড।

নিজেদের রেকর্ড আরেকধাপ বাড়িয়ে ঢাকার শীর্ষ লিগ ক্রিকেটে আবাহনীর এটি ১৯তম শিরোপা।

বিকেএসপিতে বৃহস্পতিবার শান্ত ও নাসিরের ঝড়ো সেঞ্চুরি আবাহনীকে এনে দেয় ৩৭৪ রান। আগের ম্যাচেই ৩৯৩ রানের রেকর্ড গড়েছিল দলটি। এবার লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশে দ্বিতীয় সর্বোচ্চ স্কোরে ছাড়িয়ে গেল নিজেদের ৩৭১ রানকে।

বিশাল রান তাড়ায় রূপগঞ্জ ইঙ্গিত দিয়েছিল চ্যালেঞ্জ জানানোর। কিন্তু দু:সাধ্য কাজটি শেষ পর্যন্ত করে উঠতে পারেনি। বরং শেষ দিকে দ্রুত উইকট হারিয়ে অলআউট হয়েছে ২৮০ রানে।

সংক্ষিপ্ত স্কোর:

আবাহনী: ৫০ ওভারে ৩৭৪/৬ (এনামুল ৫৭, শান্ত ১১৩, বিহারি ৬, মিঠুন ১, নাসির ১২৯, মোসাদ্দেক ১৯*, মিরাজ ৭, মাশরাফি ২৮*; শহিদ ২/৮১, আশিকুজ্জামান ০/৬৮, রসুল ৩/৪২, আসিফ ১/৯৩, মোশাররফ ০/৫৩, নাঈম ইসলাম ০/৩২)।

রূপগঞ্জ: ৪২.৪ ওভারে ২৮০ (মজিদ ০, মোহাম্মদ নাঈম ৭০, অভিষেক ১৩, মুশফিক ৬৭, নাঈম ইসলাম ৭৬, রসুল ২৯, নাজমুল মিলন ৭, মোশাররফ ৭, শহিদ ০, আশিকুজ্জামান ০*, আসিফ ০; মিরাজ ২/২৯, মাশরাফি ১/৩০, সানজামুল ২/৬২, সন্দ্বিপ ২/৫৩, নাসির ২/৬৭, সাকলাইন ০/৩৭)।

ফল: আবাহনী ৯৪ রানে জয়ী

ম্যান অব দা ম্যাচ: নাসির হোসেন

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে