রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বড় জয়ে সেমির পথে বার্সা

news-image

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসিকে নিয়ে আলাদা পরিকল্পনা করেছিল এ এস রোমা। উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল ম্যাচে তা স্পষ্ট বোঝা গেছে। তবে বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলারকে আটকাতে গেলে পরিণতি এতোটা ভয়াভয় হতে পারে তা হয়তো অজানা ছিল।

বুধবার ক্যাম্প ন্যুতে বার্সেলোনার বিপক্ষে ৪-১ গোলে হারতে হয়েছে রোমাকে। এদিন দুই দুইটি আত্মঘাতী গোল দেয় ইতালিয়ান দলটি। বার্সার হয়ে একটি করে গোল দেন জেরার্ড পিকে ও লুইস সুয়ারেজ।

প্রথমার্ধের পুরোটা সময় বার্সার আক্রমণ ঠেকাতেই ব্যস্ত ছিল। শুরুর একাদশে ফেরা মেসিকেও তারা ভালো সামলেছেন। আর্জেন্টাইন অধিনায়ক বল পেলেই তাকে ঘিরে ধরেন অতিথিদের বেশ কয়েকজন খেলোয়াড়।

৩৮তম মিনিটে মেসিকে দেয়া ইনিয়েস্তার পাস স্লাইডিং ট্যাকেলে আটকাতে গিয়ে নিজেদের জালে বল জড়ায় ডেনিয়েল ডি রোসি। প্রথমার্ধ স্কোরবোর্ড ১-০-তে রেখেই মাঠ ছাড়ে দুই দল।
দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও আত্মঘাতী গোল পায় বার্সা। রেকিটিচ আর মেসির গোছানো পাস থেকে বল পান উমিতি। উমতিতি গোলমুখে শট নিলে তা পোস্টে লেগে ফিরে এসে রোমার খেলোয়াড় মানোলসের গায়ে লেগে গোল লাইন অতিক্রম করে (২-০)। প্রথম দুই গোলই আত্মঘাতী!

ম্যাচের ৫৯তম মিনিটে সুয়ারেজের জোড়ালো শট ঠেকিয়ে দিলেও পিকের পায়ে বল গেলে শেষ রক্ষা হয়নি রোমার। ৩-০তে এগিয়ে গেলো বার্সেলোনা।

৭৮ তম মিনিটে দারুণ সুয়োগ সৃষ্টি করেও গোলের দেখা পায়নি রোমা। দুই মিনিট পরই পাল্টা আক্রমণে ম্যাচে নিজেদের একমাত্র গোলের দেখা পায় রোমা। তখনো সুয়ারেজ ম্যাজিক বাকি ছিল। ম্যাচের ৮৭তম মিনিটে চ্যাম্পিয়ন্স লিগের চলমান আসরে নিজের প্রথম গোল করেন বার্সা স্ট্রাইকার লুইস সুয়ারেজ। ডি-বক্সের মধ্য থেকে দুর্দান্ত এক আড়াআড়ি শটে রোমার গোলরক্ষককে পরাস্ত করে সুয়ারেজ। এই গোলের সুবাদে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে স্প্যানিশ জায়ান্টরা।

আগামী ১০ এপিল মঙ্গলবার ফিরতি লেগে স্টেডিও অলিম্পিকে কাতালানদের আতিথেয়তা দেবে রোমা।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ