মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সদর থানা পুলিশের অভিযানে শালগাও, সিও অফিস, গোর্কণঘাট এলাকায় অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং ২২ বোতল এসকফ ও আরসিকফসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

B-Baria-Map11নিজস্বপ্রতিবেদক:ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার অফিসার ইনচার্জ জনাব আকুল চন্দ্র বিশ্বাস এর নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার অফিসার টিএসআই/মাসুদ রানা সঙ্গীয় ফোর্স এবং পিডিবি যৌথভাবে অত্র ব্রাহ্মণবাড়িয়া থানাধীন শালগাও, সিও অফিস, গোর্কনঘাট এলাকায় অভিযান পরিচালনা করিয়া অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন। উক্ত অভিযানকে এলাকার সাধারন জনগন স্বাগত জানিয়েছে। এ ধরনের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে। 
 
এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার এস,আই/কাজী মোঃ কামরুল হাসান, এ.এস.আই/বশির আহাম্মদ সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া অদ্য-১৯/০৯/২০১৪ ইং তারিখ ১৩.২৫ ঘটিকার সময় অত্র ব্রাহ্মণবাড়িয়া মডেল থানাধীন গজারিয়া বাসস্ট্যান্ডস্থ জনৈক হাজী মোতাহার মিয়ার বাড়ি (মের্সাস ইয়াছিন টেড্রার্স) এর সামনে কুমিল্লা-সিলেট মহাসড়কের পশ্চিম পার্শ্বে পাকা রাস্তার উপর হইতে মাদক ব্যবসায়ী আফিয়া আক্তার প্রঃ শরিফা (২০), পিতা-মৃত ফুল মিয়া, স্বামী-রফিকুল ইসলাম শান্ত, সাং-নলগড়িয়া, থানা-বিজয়নগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে ১০ বোতল এসকফ ও ১২ বোতল আরসিকফ সর্বমোট ২২ (বাইশ) বোতল সহ গ্রেফতার করতঃ তাহার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া মডেল থানায় ০১ টি মাদক মামলা রুজু করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে। তদপুরী অত্র থানা এলাকার আইন-শৃংখলা রক্ষার্থে পুলিশি অভিযান অব্যাহত আছে।

এ জাতীয় আরও খবর

সেই ‘কালো দুপুরের’ এক বছর আজ

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু

দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ : ১১৮ পুলিশ আহত, ৭০ ‘ককরোচ’ গ্রেপ্তার

মোজাফফরের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার উদ্যোগ

রাবি শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রেলপথ অবরোধ, আটকা ৬ ট্রেন

২০২৭ সালের হজে সরকারি দুই প্যাকেজ ঘোষণা

ইএফডি অটোমেশনেও ভ্যাট ফাঁকি, হারাচ্ছে হাজার কোটি টাকা

আ. লীগ পুনর্বাসনের চেষ্টা হলে প্রতিরোধের হুঁশিয়ারি নাহিদের

স্থানীয় সরকার নির্বাচন: আইন-বিধি নিয়ে ইসির বৈঠক আজ

আজ ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

কোটা রায় বাতিলের দিন সংঘর্ষে আরও ১৯ প্রাণহানি

রাজকীয় সংবর্ধনায় দেশে ফিরল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন