রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পর্দা উঠল কমনওয়েলথ গেমসের

news-image

নিজস্ব প্রতিবেদক : গতকাল বুধবার পর্দা উঠেছে কমনওয়েলথ গেমসের। গতকাল পর্দা উঠলেও আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে পদক জয়ের লড়াই। বাংলাদেশও সামিল হচ্ছে এই লড়াইয়ে। এদিন সুইমিংপুলে নামবেন বাংলাদেশের সাতারু মো. মাহমুদুন নবী। চাঁপাইনবাবগঞ্জের ছেলে নবী অংশ নেবেন ৫০ মিটার বাটারফ্লাইয়ে। বাংলাদেশ সময় সকাল ৭টা ২৭ মিনিটে ৩ নম্বর হিটে তিনি পুলে ঝাঁপ দেবেন তার শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য।

নবীর এই ইভেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় ৫টায়। ঢাকার উত্তরা ইউনিভার্সিটির ছাত্র এই নৌবাহিনী সদস্যের বয়স ২০। তাদের কাছে অবশ্য পদকের আশা করছেন না বাংলাদেশের কর্মকর্তারা। তারা আগেই বলেছেন, এরা নিজ নিজ ইভেন্টে দেশ সেরা। আমরা চাই তারা যতটা পারুক ভালো করুক। অবশ্য তাই বলে এদের কেউ শুধু অংশ নিতেই আসেননি। বলেছেন, সেরাটা দিয়ে চাইবেন ভালো কিছু দেশকে উপহার দেওয়ার।

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ সাহেদ রেজা বাসসকে বলেন, ‘এখানে আমাদের প্রধান লক্ষ্য শ্যুটিং থেকে পদক জয় করা। এরইমধ্যে অনুশীলনে তারা ভাল করেছে। এখন দেশবাসীর সম্মান রক্ষা করাটাই আসল লক্ষ্য। প্রতিযোগিতায় নামলে সেটা বুঝা যাবে। অন্য ডিসিপ্লিনে আমাদের কোন লক্ষ্য নেই। আমরা চাই তাদের সেরাটা।’

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ