,

আশুগঞ্জে ৩ শতাধিক লোকের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ধারন ও চিকিৎসা ক্যাম্প অনুষ্টিত

brahmanbaria free camp pic (2)নিজস্ব প্রতিবেদক:ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ধারন, ডাক্তারী পরীক্ষা ও ডায়বেটিকস পরীক্ষা ক্যাম্প-২০১৪ আড়াইসিধা কামিল মাদ্রাসা সংলগ্ন বালুর মাঠে অনুষ্টিত হয়েছে। অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে ক্যাম্পের শুভ উদ্ভোধন করেন আশুগঞ্জ উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো শফিকুল ইসলাম। এই ক্যাম্পে প্রায় ৩ শতাধিক লোকের রক্তের গ্রুপ, ১শতাধিক ডায়বেটিকস রোগী ও ২শতাধিক গরীব রোগীকে ফ্রি চিকিৎসা দেয়া হয়েছে।
আজ বুধবার সকাল থেকে সন্ধা পর্যন্ত আড়াইসিধা ব্লাড ডোনার এসোসিয়েশনের আয়োজনে, আড়াইসধা নবীন যুব সমবায় সংঘ এর সহযোগিতায় ও আল মামুন এর পরিচালনায় এই ক্যাম্প অনুষ্টিত হয়। অনুষ্টানে সকাল থেকে রোগী দেখেন ডা. মোহাম্মদ সুমন খন্দকার, ডা. মোহাম্মদ সানাউল্লাহ ও ডা. মো. মনির হোসেন। বিশেষ অতিথি হিসেবে অনুষ্টান পরিদর্শন করেন আশুগঞ্জ উপজেলা চেয়ারম্যান আবু আসিফ আহমেদ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো. মঈনুদ্দিন মঈন, কেন্দ্রীয় ছাত্র লীগের কার্যকরী কমিটির সদস্য মো. শাহ্ আলম, কেন্দ্রীয় ইসলামী যুবসেনার সদস্য মো. সাইদুর রহমান, আশুগঞ্জ উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. শাহ আলম। শেষে বিশেষ অতিথিরা একাধিকবার স্বেচ্ছায় রক্তদানকারী ২০ জনকে বিভিন্ন উপহার প্রদান করেন।

এ জাতীয় আরও খবর

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ

ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: পাকিস্তান

ম্যারাডোনার মামলায় চিকিৎসা পরীক্ষার ফল নিয়ে ভুল স্বীকার

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ট্রাম্পপুত্র ব্যারনকে হত্যার হুমকি

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে