শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পৃথক সংঘর্ষে নিহত ১ আহত অর্ধশতাধিক

Bijoy-3বিজয়নগর ও সরাইলে সোমবার সকালে পৃথক সংঘর্ষে একজন নিহত ও অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালসহ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছে।

সোমবার সকালে এ ঘটনা ঘটেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে বিজয়নগর উপজেলার আউলিয়া বাজার শান্তাপাড়া উচ্চ বিদ্যালয়ের সামনে ফ্লেক্সিলোডের একটাকা কম দেয়াকে কেন্দ্র করে রাজবাড়ির লোকজন কাইয়ুম মিয়ার বাড়ির বাছির মিয়ার দোকানে অতর্কিত হামলা চালায়। এতে ঘটনাস্থলেই বাছির মিয়া (৬০) নিহত হয় এবং তার ছেলে হেদায়েত উল্লাহ গুরুত্বর আহতসহ ১০জন আহত হন।
এসময় রাজবাড়ির লোকজন বাছির মিয়ার ফ্লেক্সিলোডের দোকানটি ভাঙচুর ও লোটপাট করে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছে।

অন্যদিকে সরাইল উপজেলার নোয়াগাও ইউনিয়নের তেরকান্দা গ্রামে জমির আইল নিয়ে বারেক গোষ্টি ও চান্দের গোষ্টির লোকজনের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের ৪০জন লোক আহত হয়েছেন।
আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালসহ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এব্যপারে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। পরবর্তী নাশকতা এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা