,

সাকিবকে নিয়ে যা বললেন ইউসুফ পাঠান

news-image

স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দীর্ঘদিন কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে খেলেছেন সাকিব আল হাসান ও ইউসুফ পাঠান। এবছর কেকেআর তাদের ছেড়ে দিলেও কাকতালীয়ভাবে দু’জনই আবার সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে মাঠে নামবেন। আগামী ৯ এপ্রিল নিজেদের প্রথম ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে মাঠে নামার আগে ভারতের এনডিটিভিকে একটি দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন ইউসুফ পাঠান। সেখানে সাকিবকে নিয়েও কথা বলেছেন জাতীয় দলের বাইরে থাকা এই ভারতীয় অলরাউন্ডার।

সাকিবকে নিয়ে এনডিটিভির প্রশ্ন ছিল এরকম- আরেকজন অলরাউন্ডার হিসেবে সাকিবের সঙ্গে কোনো প্রতিদ্বন্দ্বিতা দেখছেন কিনা? জবাবে ইউসুফ পাঠান বলেন, ‘সাকিব ভালো বন্ধু এবং গ্রেট অলরাউন্ডার। আমরা কেকেআর টিমেও একসঙ্গে খেলেছি। তাকে আমি প্রতিযোগিতার চেয়ে একজন সঙ্গী হিসেবে মনে করি। আমরা দু’জনেই দলের সাফল্যের জন্য অবদান রাখতে মুখিয়ে আছি।’

তবে হায়দরাবাদে শুধু সাকিব-পাঠান নন, দলে অলরাউন্ডার তালিকায় আরও আছেন কার্লোস ব্রাথওয়েট, মোহাম্মদ নবী, ক্রিস জর্ডান, দিপক হুদা, বিপুল শর্মা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে