,

মডেল থানা পুলিশের অভিযানে ১২০ কেজি গাঁজাসহ ০১ জন গ্রেফতার।

IMG_1পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া শহরের আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মনিরুজ্জামান পিপিএম (বার) সাহেবের নির্দেশে সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর) জনাব শফিকুল ইসলাম এবং সহকারী পুলিশ সুপার জনাব তাপস রঞ্জন ঘোষ এর নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার অফিসার ইনচার্জ আকুল চন্দ্র বিশ্বাস, এসআই/নাজমুল আলম, এএসআই/গোলাম সারোয়ার সঙ্গীয় ফোর্সসহ অদ্য-০৫/১০/১৪ইং তারিখ রাত ০১.৩০ ঘটিকার সময় অভিযান পরিচালনা করিয়া কুখ্যাত গাঁজা ব্যবসায়ী সোলেমান (৪৫), পিতা-আব্দুর রহিম, সাং-বড়বাম, পোষ্ট-আজগরা বাজার, থানা-লাকসাম, জেলা-কুমিল্লাকে অত্র থানাধীন কুমিল্লা সিলেট মহাসড়কের পশ্চিম পার্শ্বে ভাদুঘরস্থ পৌর বাস টার্মিনাল এর দক্ষিণ পার্শ্বে প্রবেশ মুখে পাকা রাস্তার উপর হইতে ০১টি ৬ টনি কার্গো ট্রাক, যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ট-১৬-১৩৮০ সহ আটক করিয়া ট্রাকটি তল্লাশী পূর্বক ০৪টি চটের বস্তার ভিতর সাদা প্লাস্টিকের বস্তার মধ্যে পাতলা রঙ্গিন পলিথিন দ্বারা মোড়ানো ১৫টি প্যাকেট করিয়া সর্বমোট ৬০টি প্যাকেটে ১২০ (একশত বিশ) কেজি গাঁজা উদ্ধার করা হয়। এই সংক্রান্তে ০১টি মাদক আইনের মামলা রুজু করিয়া আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে। তদুপরী অত্র থানা এলাকার আইন শৃঙ্খলা রক্ষার্থে পুলিশী অভিযান অব্যাহত আছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ