,

রোহিত, বুমরাহ’র পরেই মুম্বাইয়ের সেরা তারকা মোস্তাফিজ!

news-image

স্পোর্টস ডেস্ক : আইপিএলে পরপর দুই আসর হায়দরাবাদে খেলেছেন তিনি। যার মধ্যে একবার আবার দলের শিরোপা জয়ের মূল কা-ারী ছিলেন। কিন্তু এবারের আসরে আর হায়দরাবাদের জার্সি গায়ে মাঠে নামবেন না ‘কাটার মাস্টার’ ও ‘দ্য ফিজ’ খ্যাত মোস্তাফিজুর রহমান। আইপিএলে এবারের আসরে নতুন দল মুম্বাইয়ের হয়ে খেলতে দেখা যাবে টাইগার পেসার মোস্তাফিজকে। তিনি ইতোমধ্যে মুম্বাই দলের সঙ্গে যোগ দিয়ে অনুশীলনও শুরু করে দিয়েছেন।

মুম্বাই ইন্ডিয়ান্স তাদের ফেসবুক পেইজে খেলোয়াড়দের অনুশীলনের কয়েকটি ছবি পোস্ট করে। আর সেই সঙ্গে ছবির ক্যাপশনে লেখে, ‘রোহিত, বুমরাহ, মোস্তাফিজুর। দলের সেরা তিন তারকা মুম্বাই ইন্ডিয়ান্স ক্যাম্পে যোগ দিয়েছেন।’

যার মানে দাঁড়ায় মুম্বাইয়ের এবারের আসরে সেরা তিন খেলোয়াড়ের মধ্যে মোস্তাফিজ অন্যতম। রোহিত শর্মা, জসপ্রিত বুমরাহ এরপর আমাদের দ্য ফিজ। মুম্বাই ইন্ডিয়ান্সের হাল ধরার দায়িত্ব থাকতে পারে এই তিন ক্রিকেটারের ওপর।

তাছাড়া আরেকটি পোস্টে বুমরাহ ও মোস্তাফিজের ছবি পোস্ট করে লেখা হয় বুম+ফিজ= আগুন, আগুন! যা থেকে সহজেই বোঝা যায় দলের বোলিং লাইনের মূল ভূমিকায় থাকবেন এ দু’জন। ডানহাতি ও বাঁহাতি কম্বিনেশনে প্রতিপক্ষকে যে বেশ ভোগান্তি মধ্যে ফেলবেন এ জুটি তা সহজেই অনুমান করা যাচ্ছে।

আইপিএলে অংশ নিতে গত শনিবার দেশ ছাড়েন মোস্তাফিজুর রহমান। ২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া মোস্তাফিজুর রহমান ২০১৬ সালে প্রথমবারের মতো আইপিএলে ডাক পান। ২০১৬ ও ২০১৭ সালে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলেছিলেন। প্রথমবার আইপিএল খেলতে গিয়েই তার দলকে চ্যাম্পিয়ন করার পাশাপাশি তিনি সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে