,

ছেলের ক্রিকেট সামগ্রী গ্যারেজে ছুড়ে ফেললেন স্মিথের বাবা! (ভিডিওসহ)

news-image

স্পোর্টস ডেস্ক : উদ্দেশ্যটা মহৎ ছিল, কিন্তু পথটা ছিল নোংরা। কেপটাউন টেস্টে স্মিথের দল জিতলে নাম হতো দেশেরই। কিন্তু তাই বলে প্রতারণার আশ্রয় নেওয়াকে কোনোভাবেই সমর্থন করা যায় না। টেম্পারিংয়ের আগুন নিভলেও ধিক ধিক করে জ্বলছে স্টিভেন স্মিথের বাবা পিটার স্মিথের মনে। নিজ দেশের ক্রিকেট বোর্ড থেকে এক বছরের জন্য নিষেধাজ্ঞা মেনে নিতে পারেননি পিটার। তাই ক্ষোভ-দুঃখে স্মিথের ক্রীড়া সামগ্রী ছুড়ে ফেললেন বাড়ির গ্যারেজে।

অস্ট্রেলিয়ার গণমাধ্যম ‘সেভেন নিউজ’ নামে একটি চ্যানেলের ভিডিও ফুটেজে দেখা গেছে, স্মিথের সকল ক্রীড়া সামগ্রী গাড়ির গ্যারেজে ফেলে দিচ্ছেন পিটার, আর বলছেন, ‘সে ঠিক হয়ে যাবে, সে লড়াই করবে, সে লড়াই করবে।’

কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টের তৃতীয় দিন বল টেম্পারিং করেন অস্ট্রেলিয়ার নবীন ওপেনার ক্যামেরুন ব্যানক্রফট। সেটি ভিডিও ফুটেজের মাধ্যমে সহজেই ধরা পড়ে। কিন্তু নিজেদের কু-কীর্তি আড়াল করেনি স্মিথরা। সংবাদ সম্মেলনে সব দায় নিজের কাঁধে নেন স্মিথ। পরবর্তীতে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) তদন্তে বেরিয়ে আসে ঐ ম্যাচের অধিনায়ক স্মিথ ও সহ-অধিনায়ক ওয়ার্নারের পরিকল্পনাতেই বল টেম্পারিং করেন ব্যানক্রফট। তাই স্মিথ-ওয়ার্নারকে এক বছরের জন্য এবং ব্যানক্রফটকে নয় মাসের জন্য নিষিদ্ধ করেন সিএ।

দেশে ফিরে সংবাদ সম্মেলনে কান্নারত অবস্থায় অস্ট্রেলিয়ানদের কাছে দুঃখ প্রকাশ করার পাশাপাশি ক্ষমাও চান স্মিথ। তখন স্মিথের পাশে ছিলেন তার বাবা পিটার। পাশে থেকে ছেলেকে সান্তনা দিয়েছেন, আর বলেছেন, ‘সবকিছু ঠিক হয়ে যাবে।’ অন্যদিকে স্মিথ অনুরোধ করেছেন, তার অপকর্মের জন্য বাবা-মাকে কেউ যেন অপমান না করেন। এতকিছুর পরও স্মিথের কিট সামগ্রী ছুড়ে ফেলায় বোঝা যাচ্ছে, কতটা আঘাত পেয়েছেন তার বাবা পিটার।

দেখুন সেই ভিডিও:

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে