,

বার্সার অনুশীলনে সুস্থ মেসি

news-image

স্পোর্টস ডেস্ক : রাশিয়া বিশ্বকাপকে কেন্দ্র করে বিশ্বকাপের দলগুলো দুইদিনের প্রীতি ম্যাচ খেলতে মাঠে নামে। এই দুই ম্যাচে চোট থাকায় আর্জেন্টিনার হয়ে খেলতে পারেননি লিওনেল মেসি। যার ফলে প্রথম ম্যাচে ইতালির বিপক্ষে জয় মিললেও দ্বিতীয় ম্যাচে স্পেনের বিরুদ্ধে আর্জেন্টিনার ইতিহাসে বড় পরাজয় দেখতে হয়েছে।

আন্তর্জাতিক ফুটবলের ম্যাচ শেষে এবার বার্সেলোনায় ফিরেছেন মেসি। চোট সেরে উঠায় কাতালান ক্লাবটির হয়ে অনুশীলনে দেখা গেছে পাঁচটি ব্যালন ডি’অর জয়ী এ তারকাকে।

চোটের কারণে ইতালির বিপক্ষে মেসির না খেলার কথা আগেই জানা গিয়েছিল। স্পেনের বিপক্ষে খেলার কথা জানালেও শেষপর্যন্ত গ্যালারিতে বসেই সতীর্থদের হার দেখতে হয়েছে মেসিকে। তবে ক্লাবের হয়ে খেলার জন্য ফিট রয়েছেন মেসি। এক বিবৃতিতে মেসির সুস্থতার কথা জানিয়েছে তার ক্লাব বার্সা। এছাড়া বুধবার বার্সা কোচ আর্নেস্তো ভালভার্দে জানিয়েছেন, মেসির গুরুতর কেনো ইনজুরি সমস্যা নেই।

লা লিগায় আগামী ৩১ মার্চ সেভিয়ার মুখোমুখি হবে বার্সা। ভক্তদের বিশ্বাস ওই ম্যাচের মধ্য দিয়েই বার্সার জার্সিতে আবারও মাঠে দেখা যাবে মেসিকে।

চলতি মৌসুমের শুরু থেকেই উড়ছে বার্সা। লিগে ২৯ ম্যাচে শেষে ৭৫ পয়েন্ট নিয়ে টেবিলে সবার উপড়ে কাতালান ক্লাবটি। সমান ম্যাচে তাদের চেয়ে ১১ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। আর ২৯ ম্যাচ খেলে ৬০ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে মৌসুমের শুরুর দিকে বাজে খেলতে থাকা রিয়াল মাদ্রিদ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে