রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হায়দরাবাদের নতুন অধিনায়ক উইলিয়ামসন

news-image

স্পোর্টস ডেস্ক : এই প্রথম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ইতিহাসে আটটি দলেই ভারতীয়দের অধিনায়কত্ব করার সুযোগ এসেছিল। গুঞ্জন ছিলো সানরাইর্জাস হায়দরাবাদের নিয়মিত অধিনায়ক ডেভিড ওয়ার্নারের বদলে দলের হাল ধরবেন শিখর ধাওয়ান। তবে তা আর সম্ভব হলো না। এরই মধ্যে নতুন দলনেতার নাম ঘোষণা করা হয়েছে। আর তিনি হচ্ছেন নিউজিল্যান্ডের দলপতি কেন উইলিয়ামসন।
আজ বৃহস্পতিবার দুপুরে টুইটবার্তায় নিজেদের শিবিরের এই খবর নিশ্চিত করেছেন দলটির প্রধান নির্বাহী (সিইও) কে সানমুগাম।

বল টেম্পারিং কাণ্ডের জেরে জাতীয় দলের অধিনায়ক স্টিভ স্মিথের পথেই হেঁটেছিলেন ওয়ার্নার। হায়দরাবাদের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ান তিনি। অন্যদিকে রাজস্থান রয়্যালসের অধিনায়কের পদে স্মিথের বদলে বাছাই করা হয় আজিঙ্কা রাহানেকে।

২০১৬ সালে অরেঞ্জ আর্মির হয়ে নিজেদের প্রথম ও একমাত্র আইপিএল ট্রফি জেতেন ওয়ার্নার। কেপটাউনে বল বিতর্কের জেরেই স্মিথ ও ওয়ার্নারকে এক বছরের নিষেধাজ্ঞা দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। অসি ক্রিকেট বোর্ড নির্বাসিত করার পর আইপিএল কর্তৃপক্ষও এ বছরের জন্য টুর্নামেন্ট থেকে নিষিদ্ধ করে এই দুই তারকা ব্যাটসম্যানকে।

হায়দারবাদ ২০১৪ সালে ওয়ার্নারকে ৫.৫ কোটি রুপিতে কিনেছিল এবং তাকেই দলের অধিনায়ক নির্বাচিত করেছিল। তারই নেতৃত্বে রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে হারিয়ে ২০১৬ সালে ট্রফি ঘরে তুলেছিল দলটি।

আইপিএলে সানরাইজার্সের চার মরশুমে জার্সি গায়ে ডেভিড ওয়ার্নার ২ হাজার ৫৭৯ রান করেছেন। শুধু সেটাই নয় আইপিএলে বেশ কয়েকটি মাইলস্টোনও পেরিয়েছেন তিনি। বিদেশি খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি ৪ হাজার ১৪ রান রয়েছে তার ঝোলায়। সবচেয়ে বেশি ৩৫টি হাফসেঞ্চুরি রয়েছে। আর অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি এক ইনিংসে ব্যক্তিগত রান ১২৬।

অন্যদিকে ২০১৫ সাল থেকে ৩ মৌসুমে উইলিয়ামসন খেলেছেন মোট ১৫ ম্যাচে। নতুন এই অধিনায়কে সংগ্রহ মোট ৪১১ রান। ৩টি হাফসেঞ্চুরি নিয়ে সর্বোচ্চ সংগ্রহ ৮৯ রান।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ