,

সাকিবদের দলের নেতৃত্ব হারালেন ওয়ার্নার

news-image

স্পোর্টস ডেস্ক : আইপিএল দল রাজস্থান রয়্যালসের অধিনায়কত্ব থেকে স্টিভেন স্মিথ আগেই পদত্যাগ করেছিলেন, এবার ডেভিড ওয়ার্নারের পালা। আজ বুধবার ওয়ার্নার তার আইপিএল দল সানরাইজার্স হায়দরবাদের অধিনায়কত্বের পদ ছাড়তে বাধ্য হলেন। আইপিএলের আসন্ন একাদশ আসরে বল টেম্পারিংয়ে অভিযুক্ত ওয়ার্নারের নেতৃত্ব হারানোর খবরটি ফ্র্যাঞ্চাইজিটির বরাত দিয়ে খবরটি নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপি।

আজ বুধবার এক বিবৃতিতে সানরাইজার্স হায়দরাবাদের প্রধান নির্বাহী কে. শানমুগাম বলেছেন, ‘সাম্প্রতিক সময়ে যে ঘটনাগুলো ঘটেছে তার প্রেক্ষিতে সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়কত্ব থেকে ওয়ার্নার অব্যাহতি দিয়েছেন। দ্রুতই দলের নতুন অধিনায়কের নাম ঘোষণা করা হবে।’

আগামী মাস থেকে শুরু হতে যাচ্ছে আইপিএলের ১১তম আসর। ৯ এপ্রিল হায়দরাবাদের প্রথম ম্যাচ রাজস্থান রয়্যালসের বিপক্ষে। এই দলে গত দুই আসরে খেলেছেন বাংলাদেশের ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান। এবার তিনি মুম্বাই ইন্ডিয়ান্সে। আর দীর্ঘদিনের দল কলকাতা নাইট রাইডার্স ছেড়ে সাকিব এবার খেলবেন হায়দরাবাদে।

উল্লেখ্য, সদ্য সাবেক হওয়া অজি অধিনায়ক স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার এবং টেম্পারিং কাণ্ডের নায়ক ক্যামেরন বেনক্রাফটকে ইতিমধ্যেই নিষিদ্ধ ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরিয়ে নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে নিষেধাজ্ঞা কতদিনের সে ব্যাপারে আজ বুধবার সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে। এই তিন ক্রিকেটার লম্বা সময় এমনকী আজীবন নিষিদ্ধ হতে পারেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে