,

সেই বিস্ময়কর বালকের সন্ধান পেলেন ওয়াসিম (ভিডিও)

news-image

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানকে বলা হয়ে থাকে পেস বোলারদের উর্বরভূমি। কখনোই প্রতিভাবান গতিতারকার অভাব হয়নি দলটিতে। ইমরান খান, আকিব জাভেদ, মোহাম্মদ আকরাম, ফজল মাহমুদ, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস থেকে শুরু করে বর্তমান প্রজন্মের মোহাম্মদ আমির তালিকাটা বেশ বড়ই।

তবে ‘সুলতান অব সুইং’ হিসেবে ওয়াসিম-ওয়াকার ছিলেন একেবারেই আলাদাভাবে। তাদের মধ্যে আবার সর্বকালের সেরা বাঁহাতি পেসার মানা হয় ওয়াসিম আকরামকে। অবিকল তার মতোই বল করছে এক ক্ষুদে বোলার। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও। যা দেখে স্বয়ং আকরামও উচ্ছ্বাস ধরে রাখতে পারেননি। তিনিও এই ক্ষুদের বোলিং দেখে মুগ্ধ।

গত ১ মার্চ ফাইজান রহমান নামে এক ব্যক্তি টুইটারে এই ভিডিও শেয়ার করেন। সেই ভিডিওতে দেখা যায়, দেয়ালে একটি উইকেট রেখে আকরামের মতো অ্যাকশনে বল করে চলেছে বাচ্চাটি। সে এক মিনিটের মধ্যে ১৭ বার বল করে সাতবারই উইকেটে লাগাল। বাকি ১০টি বলও ঠিক জায়গাতেই পড়ল।

এই বোলিং দেখে আকরাম টুইটারে লিখেছেন, এই ছেলেটা কোথায়? আমাদের দেশের শিরায় শিরায় প্রতিভার স্রোত বইছে। কিন্তু এই শিশুদের আবিষ্কার করার জন্য কোনও মঞ্চ নেই। এবার আমাদের কিছু করা উচিত। মজার তথ্য হল তার স্ত্রী শানিয়েরাও ট্যুইটারে উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছেন, আরেকজন ওয়াসিম আকরাম তৈরি হচ্ছে?

আনন্দের তথ্য হলো, অবশেষে সেই ক্ষুদে পেসারের সন্ধান পেয়েছেন ওয়াসিম আকরাম। সাক্ষাতে তাকে বোলিং টিপসও দিয়েছেন ১৯৯২ এর বিশ্বকাপ জয়ী ক্রিকেটার। মঙ্গলবার (২৭ মার্চ) খুদে বালকের সঙ্গে ওয়াসিম আকরামের দুটি ছবি পোস্ট করে ক্রিকেট বিষয়য়ক ওয়েব সাইট ক্রিক ট্যাকার।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে