২০ বলে সেঞ্চুরি!

news-image

স্পোর্টস ডেস্ক : একাদশ আইপিএলে নতুন জার্সিতে মাঠে নামার আগে বিশ্ব রেকর্ড গড়লেন ঋদ্ধিমান সাহা। শনিবার জেসি মুখার্জি ট্রফিতে ২০ বল সেঞ্চুরি (১০২) রানের দুর্দান্ত ইনিংস খেলেন টিম ইন্ডিয়ার টেস্ট উইকেটকিপার ব্যাটসম্যান।

আইপিএল-১১ সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে মাঠে নামবেন ঋদ্ধি। তার আগে সবুজ-মেরুন জার্সিতে নজির গড়লেন ৩৩ বছরের বাঙালি। তার ব্যাটিং সাইক্লোনে বিএনআর-কে ১০ উইকেট হারায় মোহনবাগান। ২০ ওভারে ১৫১ রান তাড়া করতে নেমে মোহনবাগান মাত্র ৭ ওভারে কোনও উইকেট না-হারিয়ে ম্যাচ জিতে নেয় সবুজ-মেরুন। ঋদ্ধির ওপেনিং পার্টনার শুভময় দাস ২২ বলে ৪৩ রানে অপরাজি থাকেন।

ঋদ্ধি এদিন ২০ বলে ১৪টি ছয় ও চারটি বাউন্ডারি মেরে ১০২ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। প্রথম শ্রেণির ক্রিকেটে এটাই সবচেয়ে কম বলে সেঞ্চুরি। স্ট্রাইক-রেট ৫১০। যা অবিশ্বাস্য! আইপিএলে ৩০ বলে সেঞ্চুরি রয়েছে ক্রিস গেইলের।

একাদশ আইপিএল নিলামে টিম ইন্ডিয়ার ৩৩ বছরের টেস্ট উইকেটকিপার ব্যাটসম্যানকে ৫ কোটি টাকায় কেনে সানরাইজার্স হায়দ্রাবাদ। এ বছর ঋদ্ধিকে ছেড়ে দেয় প্রীতির কিংস ইলেভেন পাঞ্জাব।

অবিশ্বাস্য ইনিংসের পর ঋদ্ধি বলেন, প্রথম বল থেকে হিট করি। বল ব্যাটের মাঝখানে লাগছিল। রেকর্ড নিয়ে মাথা ঘামায় না। তবে আইপিএলের জন্য নানা ধরনের শর্ট মারার চেষ্টা করি।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা