,

ভয়েস অ্যাকটিভেটেড পণ্যে হ্যাকিং আশঙ্কা

60b1daac0f36e321c9810dc0bc857a93-hackস্মার্টফোনসহ যেসব প্রযুক্তিপণ্য কণ্ঠস্বরের মাধ্যমে সক্রিয় হয় তা নিরাপত্তাঝুঁকির কারণ হতে পারে। সম্প্রতি অ্যান্টিভাইরাস নির্মাতাপ্রতিষ্ঠান এভিজির গবেষকেরা সতর্ক করে বলেছেন, কণ্ঠস্বর সক্রিয় পদ্ধতি (ভয়েস-অ্যাক্টিভেটেড সিস্টেম) ভুয়া কণ্ঠস্বর শনাক্ত করতে না পারলে বিপদ হতে পারে। বিবিসির এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

এভিজির গবেষকদের দাবি, কিছু ভয়েস-অ্যাক্টিভেটেড সিস্টেম পরীক্ষা করে দেখা গেছে, সেগুলো ভুয়া কণ্ঠস্বরেও ঠিকমতো সাড়া দেয়। দুর্বৃত্তরা এই সুযোগ নিয়ে ভুয়া ভয়েস বার্তা পাঠিয়ে পণ্যটির তথ্য হাতিয়ে নিতে পারে। তাই এই সিস্টেমগুলো যাতে ঠিকমতো কণ্ঠস্বর শনাক্ত করতে পারে এবং কে কথা বলছে তা যেন বুঝতে পারে, সে ব্যবস্থা নিতে হবে।
এভিজির প্রধান প্রযুক্তি কর্মকর্তা যুবাল বেন ইজাক সম্প্রতি ভুয়া কণ্ঠস্বর ব্যবহার করে স্মার্টটিভি চালু করে এর নিয়ন্ত্রণ নেওয়ার কৌশল দেখান। তাঁর দাবি, এই পদ্ধতিটি কাজ করে। কারণ এ ধরনের পণ্য কে কথা বলছে তা পরীক্ষা করে দেখে না। 
এভিজির গবেষকদের দাবি, অ্যাপল ও অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোন ব্যবহারকারীরাও এ ধরনের আক্রমণের মুখে পড়ার ঝুঁকিতে রয়েছেন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা