,

মেসির নৈপুণ্যে বার্সার জয়

news-image

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে আবারও জ্বলে উঠলেন লিওনেল মেসি। একটি গোল করার পাশাপাশি পাকো আলকাসেরের গোলে রাখলেন অবদান। আর্জেন্টাইন তারকার নৈপুণ্যে আথলেতিক বিলবাওকে হারিয়ে শীর্ষস্থান মজবুত করেছে এরনেস্তো ভালভেরদের দল।

রোববার কাম্প নউয়ে টেবিলের ত্রয়োদশ স্থানে থেকে খেলতে নামা বিলবাওকে ২-০ গোলে হারায় বার্সেলোনা।

দারুণ গোছানো এক আক্রমণে ম্যাচের অষ্টম মিনিটেই গোল পেয়ে যায় বার্সেলোনা। লিওনেল মেসির বাড়ানো বল ধরে ডি-বক্সের মাঝ বরাবর পাস দেন জর্দি আলবা। ফাঁকায় বল পেয়ে ডান পায়ের কোনাকুনি শটে দলকে এগিয়ে দেন পাকো আলকাসের।

প্রতিপক্ষের রক্ষণে একটানা চাপ ধরে রাখা বার্সেলোনা ১৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করতে পারতো। তবে ফিলিপে কৌতিনিয়োর বাঁ পায়ের শট পোস্টে বাধা পায়।

৩০তম মিনিটে ডান দিক থেকে উসমান দেম্বেলের পাস নিয়ন্ত্রণে নিয়ে ডি-বক্সের ঠিক বাইরে থেকে জোরালো নিচু শটে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। চলতি লিগে এটা তার ২৫তম গোল।
৩৫তম মিনিটে কৌতিনিয়োর আরেকটি শট ক্রসবারে লাগে। বিরতির ঠিক আগে আরেক ব্রাজিলিয়ান মিডফিল্ডার পাওলিনিয়োর বাঁকানো শটও পোস্টে বাধা পায়।

দ্বিতীয়ার্ধে বার্সেলোনার খেলা কিছুটা গতি হারায়। সেই সুযোগে আক্রমণে মনোযোগী হয় অতিথিরা। ৭৫তম মিনিটে ভালো একটি সুযোগও পায় তারা; কিন্তু আরিৎস আদুরিসের হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। আর শেষ দিকে মেসির শট পোস্টের একটু দূর দিয়ে চলে গেলে ব্যবধান বাড়েনি।

২৯ ম্যাচে ২৩ জয় ও ছয় ড্রয়ে ৭৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান মজবুত করেছে বার্সেলোনা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে