,

কসবার কোল্লাপাথর গেষ্ট হাউজে অসামাজিক কার্যকলাপের প্রতিবাদে মানব বন্ধন

kalla pathorনিজস্ব প্রতিবেদক : মহান মুক্তিযুদ্ধের পবিত্র স্থান ব্রাহ্মণবাড়িয়ার কসবার কোল্লাপাথর শহীদ সমাধীস্থল গেষ্ট হাউজে নানা ধরনের অসামাজিক কার্যকলাপের প্রতিকার ও মুক্তিযোদ্ধা আবদুল করিমের মুক্তিযোদ্ধা সনদ বাতিলের দাবীতে মঙ্গলবার দুপুরে কসবা উপজেলা সুপার মার্কেটস্থ চৌরাস্তায় মুক্তিযোদ্ধা ও সাধারণ জনতা মানব বন্ধন করে। দুপুর ১২ টায় শুরু হয়ে প্রায় ৩০মিনিট ব্যাপী মানব বন্ধনে এই পবিত্র স্থানের সুরক্ষা ও  ভূয়া মুক্তিযোদ্ধা আবদুল করিমের বিচার দাবী করে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবদুর রব ফিরোজ, ক্যাপটেন (অব) সামসুল হক, হামিদুর রহমান মাষ্টার, হারুনুর রশিদ মেম্বার, নুরুনবী আজমল ও মো. রেজাউল করিম প্রমুখ। মানব বন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা নির্বাহী অফিসার মুহম্মদ আরিফুল ইসলামের নিকট মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর বরাবরে একটি স্মারক লিপি পেশ করে।স্মারক লিপিতে উল্লেখ করা হয়, গেষ্ট হাউসে নানা ধরনের অসামাজিক কাজ এবং নানা জাতের মাদক বিক্রি হচ্ছে। 

 

এ জাতীয় আরও খবর

ফ্যাসিবাদপন্থী মিডিয়া বয়কটের আহ্বান

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী