,

দাওরায়ে হাদিসকে মাস্টার্স সমমান: বৈঠকে অংশ নিচ্ছে না প্রস্তাবিত ৫ বোর্ড

news-image

হাটহাজারী প্রতিনিধি : হেফাজত আমিরের আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী বড় মাদ্রাসায় আজ সোমবার সকালে বসছে প্রস্তাবিত ৬টি কওমি শিক্ষা বোর্ডের সমন্বয়ে গঠিত ‘হাইয়াতুল উলইয়া’র বৈঠক।

তবে নানা অভিযোগে এ বৈঠকে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক) ছাড়া অংশ নিচ্ছে না অন্য ৫টি কওমি শিক্ষা বোর্ডের প্রতিনিধিরা।

এসব বোর্ডের বক্তব্য- ৬টি কওমি শিক্ষা বোর্ড নিয়ে গঠিত হাইয়াতুল উলইয়া গঠনকল্পে সিদ্ধান্তগুলো বাস্তবায়ন না করে বেফাকের একক আধিপত্য বিস্তার, স্বেচ্ছাচারিতা এবং হাইয়াতুল উলইয়ার অন্তর্ভুক্ত বাকি ৫টি বোর্ডের শীর্ষ আলেমদের যোগ্যতা অনুযায়ী মূল্যায়ন না করাসহ নানা কারণে সোমবার হাটহাজারী মাদ্রাসায় বৈঠকে অংশ নিচ্ছেন না তারা।

পটিয়া মাদ্রাসার মহাপরিচালক মাওলানা আবদুল হালিম বুখারী জানান, অন্য বোর্ড থেকে সমানসংখ্যক সদস্য না নেয়ায় বেফাক একক আধিপত্য বিস্তার করে চলেছে। বেফাক আমাদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই ইচ্ছেমতো বৈঠক করে একক সিদ্ধান্ত নিচ্ছে, যা অগণতান্ত্রিক ও হাইয়াতুল উলইয়ার জন্য অশুভ।

সোমবারের বৈঠকে বেফাক ছাড়া অন্য পাঁচ বোর্ডের কোনো প্রতিনিধি অংশ না নেয়ার বিষয়টি নিশ্চিত করে গওহরডাঙ্গা মাদ্রাসার মহাপরিচালক মুফতি রুহুল আমিন বলেন, আগের সিদ্ধান্ত অনুয়ায়ী ভাইস চেয়ারম্যান ও মহাসচিবের মতো গুরুত্বপূর্ণ পদগুলো এখনও শূন্য রয়েছে। কমিটিতে স্থান পাওয়া বেফাকের এক শ্রেণির আলেমরা এসব পদ তাদের অধীনে নেয়ার চেষ্টা করছেন।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে