,

র‌্যাব-১৪ কর্তৃক সাইকেলসহ ০২ চোর গ্রেফতার

DSC08740প্রতিনিধি : গত ২৭/৯/১৪ ইং তারিখ আনুমানিক ২২৩০ ঘটিকায় র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব ক্যাম্পের স্কোয়ার্ড কমান্ডার এএসপি মোঃ নিজাম উদ্দীন আল আজাদ এর নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানাধীন তালশহর বাজারস্থ কফি হাউজের সামনে রাস্তার উপর থেকে ০১ টি পুরাতন চোরাই লাল রং এর মটর সাইকেলসহ চোরাই দলের সদস্য ১। মোঃ মফিজ উদ্দিন (৪২), পিতা- মৃত চাঁন মিয়া, ২। মোঃ আশরাফুল (১৮), পিতা- মৃত মিয়া চাঁন  মিয়া জান উভয়ের সাং- যাত্রাপুর, থানা- আশুগঞ্জ, জেলা- ব্রহ্মণবাড়িয়া’দ্বয়কে আটক করা হয়। জব্দকৃত চোরাই মটর সাইকেলসহ ধৃত আসামীদ্বয়কে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানায় মামলামূলে হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প কর্তৃক পরিত্যাক্ত অবস্থায় ১০২ (একশত দুই) বোতল ফেন্সিডিল এবং ২৩ (তেইশ) কেজি গাঁজা উদ্ধার

অদ্য ২৮/৯/১৪ ইং তারিখ আনুমানিক ০৩.৫০ ঘটিকায় র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব ক্যাম্পের স্কোয়ার্ড অফিসার এএসপি মোঃ নিজাম উদ্দীন আল আজাদ এর নেতৃত্বে কিশোরগঞ্জ জেলার ভৈরব রেলওয়ে থানাধীন ভৈরব রেলওয়ে ষ্টেশনে উপবন এক্সপ্রেস ট্রেনে অভিযান পরিচালনা কের উক্ত ট্রেনের বগী নং ৬০১৩ এর ছাদের উপর থেকে ১০২ (একশত দুই) বোতল ভারতীয় আমদানী নিষিদ্ধ মাদক জাতীয় ফেন্সিডিল এবং বগী নং- ৭০৩৪ এর ছাদের উপর থেকে ২৩ কেজি গাঁজা পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেন্সিডিলের মূল্য আনুমানিক ৫০০ঢ১০২= ৫১,০০০/-  (একান্ন হাজার) এবং  গাঁজার মূল্য আনুমানিক ৫০০০ঢ২৩= ১,১৫,০০০/- (এক লক্ষ পনের হাজার) টাকা হবে। জব্দকৃত মালামাল কিশোরগঞ্জ জেলার ভৈরব রেলওয়ে থানায় জিডিমূলে হস্তান্তর করা হয়েছে। 

র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প কর্তৃক ০৮ (আট) কেজি গাঁজাসহ      ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

অদ্য ২৮/৯/১৪ ইং তারিখ আনুমানিক ১১.১০ ঘটিকায় র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব ক্যাম্পের স্কোয়ার্ড অফিসার এএসপি মোঃ নিজাম উদ্দীন আল আজাদ এর নেতৃত্বে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন আশুগঞ্জ হতে ভৈরবগামী রেললাইনের পাশে পাওয়ার হাউজ নামক স্থানে ফরহার এর মুদির দোকানের পাশ অভিযান পরিচালনা কের উক্ত স্থান থেকে থেকে ০৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ আবু রায়হান (১৮), পিতা- ওয়ারেছুনবী, সাং- মাইজাখালী(নোয়াপারা), থানা- চাটখিল জেলা- নোয়াখালীকে আটক করা হয়। উদ্ধারকৃত গাঁজার মূল্য আনুমানিক ৫০০০ঢ০৮= ৪০,০০০/- (চল্লিশ হাজার) টাকা হবে। জব্দকৃত মালামালসহ ধৃত আসামীকে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানায় মামলামূলে হস্তান্তর করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ

ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: পাকিস্তান

ম্যারাডোনার মামলায় চিকিৎসা পরীক্ষার ফল নিয়ে ভুল স্বীকার

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ট্রাম্পপুত্র ব্যারনকে হত্যার হুমকি

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে