ব্রাহ্মণবাড়িয়া সিটি মডেল কলেজে বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয়
আন্তর্জাতিক সেবামূলক সংস্থা ‘হিউম্যানিটি ফাস্ট বাংলাদেশ’ এর আওতাধীন ব্রাহ্মণবাড়িয়ার শহরের টি এ রোডস্থ ব্রাহ্মণবাড়িয়া সিটি মডেল কলেজে বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচী একদিনের ক্যাম্প বৃহস্পতিবার (২৫.০৯.২০১৪) সম্পন্ন হয়। টিম লিডার শামসুদ্দিন আহম্মেদ মাসুম এর নেতৃত্বে এখতিয়ার উদ্দিন শুভ ও আশরাদুল ইসলাম এর পরিচালনায় সঙ্গীয় মেহেদী হাসান পায়েল, মনিম আহমেদ হাজারী, মোস্তাফিজুর রহমান, আফসার মোল্লা, রায়হান আহমেদ, ইশতিয়াক আহমেদ নির্জন, আবির আহমেদ চাঁদ। সম্মিলিত একটি টিম বিনামূল্যে উক্ত কলেজের প্রায় ১শ’ ছাত্রছাত্রী ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়। এসময় উক্ত কলেজের অধ্যক্ষ মোঃ মোস্তফা কামাল বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচীর প্রশংসা করে বলেন, ‘হিউম্যানিটি ফাস্ট বাংলাদেশ’ এর কার্যক্রম সন্তোষজনক। ভবিষ্যতে এর উন্নতি ও সাফল্য কামনা করেন এবং যে কোন সময় যে কোন কাজে তার প্রতিষ্ঠান সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন। পরে ‘হিউম্যানিটি ফাস্ট বাংলাদেশ’ এর উদ্যোগে একটি ক্রেষ্ট প্রতিনিধিদল অধ্যক্ষ মোস্তফা কামালকে প্রদান করেন। বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয়ের সময় ছাত্রছাত্রীরা বলেন, ব্লাড গ্রুপ একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটি এত সহজে আমরা করতে পেরে আনন্দবোধ করছি এবং ‘হিউম্যানিটি ফাস্ট বাংলাদেশ’ এর কার্যক্রম আরো সুপ্রসারিত হোক এই কামনায় করি।











