,

কসবায় গৃহবধূর মাথা ন্যাড়া ও দু’হাতের কব্জি কেটে দিয়েছে দুর্বৃত্তরা

crimeশেখ কামাল উদ্দিন : ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর এলাকার বগাবাড়ি গ্রামে গত রোববার ভোররাতে এক গৃহবধূ (২৮)কে মাথার চুল কেটে দিয়ে দুই হাতের কব্জি কেটে দিয়েছে দুবৃত্তরা। মুমূর্ষু অবস্থায় গৃহবধূকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
 এ ঘটনায় সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে গৃহবধূর ভাসুর বাদী হয়ে অজ্ঞাত আসামী করে থানায় অভিযোগ দায়ের করেছে। মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে; গৃহবধূর স্বামী সৌদি প্রবাসী। তাদের এক ছেলে ও এক কন্যা রয়েছে। বড় মেয়েটি স্থানীয় একটি কিন্ডার গার্টেনে ৫ম শ্রেণীতে পড়াশুনা করে।  
 গত রোববার রাতে খাবার শেষে ঘুমিয়ে থাকে। গভীর রাতে তার মুঠোফোনে অপরিচিতি দুইটি নাম্বার থেকে ফোন আসলেও তিনি ফোন ধরেননি। প্রতিদিনের মত ভোররাতে ঘুম থেকে উঠে প্রকৃতির ডাকে বাহিরে যান। এ সময় কয়েকজন দুর্বৃত্ত গৃহবধূকে কাপড় দিয়ে মুখ বেঁধে ফেলেন। পরে তার হাত ও পা বেঁধে ফেলে। তার মাথার চুলগুলি কেটে ন্যাড়া করে দেয়। এক পর্যায়ে ধারালো ছুরি দিয়ে তার দুই হাতের কব্জি কেটে ফেলে। এ সময় গৃহবধূর শাশুড়ী প্রকৃতির ডাকে ঘর থেকে বের হয়ে দেখতে পেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। 
পরে গৃহধূর বাড়ির লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠায়। 
কসবা থানার উপ-পরিদর্শক মো. মজিবুর রহমান বলেন; অভিযোগটি পেয়েছি। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ