বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

৮ ফেব্রুয়ারি দেশে কোন বিশৃংখলার চেষ্টা করা হলে ছাত্রলীগ তা মোকাবেলা করবে-সাইফুর রহমান সোহাগ

news-image

 মাজহারুল করিম অভি : ভোর সকাল থেকেই বিরাজ করছে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সম্মেলনের আনন্দ উল্লাস। ঢাক- ঢোল, বাশি বাজিয়ে নিজ নিজ প্রার্থীদের পক্ষে মিছিল করেছে ছাত্রলীগের নেতৃবৃন্দরা। ভোর সকাল থেকেই মিছিলের সমাগম। কে হবে ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক তা নিয়ে মেতে উঠেছে সাধারণ জনগণ। একেক প্রার্থীর সমর্থকরা তাদের মিছিল নিয়ে পৌছায় সম্মেলন স্থলে। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন, আগামী ৮ ফেব্রুয়ারি বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার মামলার রায় ঘোষনা করা হবে। রায়কে কেন্দ্র করে কোন বিশৃংখলার চেষ্টা করা হলে ছাত্রলীগ তা মোকাবেলা করবে।

তিনি বলেন, খালেদা জিয়া-তারেক রহমান বিদেশে টাকা পাচার করেছেন। এতিমের টাকা আত্মসাৎকারীদের বিরুদ্ধে ছাত্রলীগকে সর্তক থাকতে হবে। তিনি গতকাল শুক্রবার বেলা ১১টায় স্থানীয় লোকনাথ উদ্যানে (টেংকেরপাড়) ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সম্মেলন উদ্বোধনকালে উদ্বোধকের বক্তব্যে একথা বলেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সভাপতি মাসুম বিল্লাহর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সাইফুর রহমান সোহাগ আরো বলেন, যুদ্ধাপরাধীদের দল জামাতে ইসলামীর এদেশে রাজনীতি করার কোন অধিকার নেই। জামাতকে নিষিদ্ধ ঘোষনা করতে হবে।

তিনি বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারাবাহিকতা রক্ষায় শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ও পাবর্ত চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজিলাতুন নেসা বাপ্পী ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার।

বিশেষ বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাধারণ সম্পাদক এস.এম জাকির হোসাইন। তিনি তাঁর বক্তব্যে বলেন, বিএনপি আগামী ৮ ফেব্রুয়ারি বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করছে। ৮ ফেব্রুয়ারি যদি কেউ বিশৃংখলার চেষ্টা করেন, সেই ষড়যন্ত্র ধুলিৎসাৎ করা হবে। তিনি ছাত্রলীগকে তৃণমূল পর্যায়ে আরো সু-সংগঠিত করার আহবান জানান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আল-আমিন, সহ-সভাপতি মোঃ মনির হোসেন। বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগের উপ-সাংস্কৃতিক সম্পাদক শাহীন আলম, সহ-সম্পাদক মহসিন উদ্দিন, কুতুব উদ্দিন ভূইয়া আইবেক ও শিরিন শীলা। শুভেচ্ছা বক্তব্য রাখেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আনিসুর রহমান রনি। সম্মেলন পরিচালনা করেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ রাসেল মিয়া। এই রিপোর্ট লেখা পর্যন্ত সম্মেলনের দ্বিতীয় অধিবেশন চলছিল।

এ জাতীয় আরও খবর

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি মোসলেহ উদ্দিন, সম্পাদক শামীমা পারভীন

বিমানবন্দরে মানবপাচার চক্রের সহযোগী ২০ পুলিশ কর্মকর্তা

গাঁজা সেবন না করলে নাসীরুদ্দীন পাটওয়ারী হওয়া যায় না: রাশেদ খাঁন

হাম ও উপসর্গ নিয়ে ৮ শিশুর মৃত্যু

শিক্ষার্থীদের জীবন থেকে অতিরিক্ত ২ বছর বাঁচাতে কাজ করছি: শিক্ষামন্ত্রী

৩৫ হাজার কোটি টাকায় রাজবাড়ীতে হবে পদ্মা ব্যারাজ

বাউফলের নিখোঁজ ৪ স্কুলছাত্রী চার দিন পর গাজীপুর থেকে উদ্ধার

ভুল করে জলাতঙ্কের ভ্যাকসিন দেওয়া হলো এক মাসের শিশুকে

কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ

দেশের ১০ জেলায় রাতেই হতে পারে ঝড়

হার্ট অ্যাটাকে মারা গেলেন অভিনেতা-প্রযোজক দিলীপ রাজ

যুক্তরাষ্ট্রের ফুটবলে সর্বোচ্চ আয়কারী মেসি