বিজয়নগরে নির্বাচনী সহিংসতায় বাবুল নিহত

khon-ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের চম্পকনগর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে সহিংসতায় বাবুল মিয়া (২৫) নামে এক যুবক গুলিতে নিহত হয়েছেন। রোববার বিকেলে গুলিবিদ্ধ হওয়ার পর সন্ধ্যায় ওই যুবক মারা যান। বাবুল মিয়া চম্পকনগর ইউনিয়নের সাটিরপাড়া গ্রামের আবদুল হেকিমের ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা  জানান, চেয়ারম্যান প্রার্থী হামিদুল হক হামদুর সমর্থকরা বিকেল ৩টার দিকে পেটুয়াজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র দখল করে। এসময় অপর চেয়ারম্যান প্রার্থী জাকির হোসাইন শাহআলমের সমর্থকরা বাধা দিলে দু’দলের মধ্যে সংঘর্ষ বেধে যায়। 

এসময় দু’দলের সমর্থকদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। গুলিতে বাবুল মিয়া আহত হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সন্ধ্যার দিকে  মারা যান বাবুল। ওই সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হন। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ১৬/১৭ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রব জানান, দু’পক্ষের মধ্যে গুলি বিনিময়ে গুলিবিদ্ধ হয়ে বাবুল মারা গেছে। 

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা