,

প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগে দুইজন গ্রেপ্তার

news-image
নবীনগর প্রতিনিধি : নবীনগর  এক প্রবাসীর স্ত্রীকে নির্যাতনের অভিযোগে আওয়ামী লীগ নেতাসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার বিটঘর গ্রাম থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, বিটঘর ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড শাখা আওয়ামী লীগের সভাপতি শিশু মিয়া ও একই গ্রামের ইকবাল হোসেন। শনিবার (২০ জানুয়ারি) বিকেলে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়।
পুলিশ জানায়, বিটঘর গ্রামের মুক্তিযোদ্ধা তাহের মিয়ার সাথে একই গ্রামের আওয়ামী লীগ নেতা শিশু মিয়ার পাওনা টাকা নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে গত বুধবার (১৭ জানুয়ারি) বিকেলে আওয়ামী লীগ নেতা শিশু মিয়াসহ ৬/৭ জন তাহের মিয়ার বাড়িতে হামলা চালায়। এসময় তাহের মিয়ার প্রবাসী ছেলের স্ত্রী বাধা দিলে তাকে শারিরীকভাবে  নির্যাতন ও মারধর করে আসামিরা। এসময় নগদ টাকা ও মালামাল লুটে নিয়ে তারা এ ঘটনা কাউকে না জানানোর জন্য ওই গৃহবধূকে শাসায় এবং তাদেরকে ঘরে আটকে রাখে। এরপর পুলিশ ঘটনাস্থল গিয়ে তাদেরকে উদ্ধার করে।
এরপর ১৭ জানুয়ারি রাতে ইকবাল হোসেনকে প্রধান আসামী করে তিন জনের নাম উল্লেখপূর্বক ও অজ্ঞাতনামা আরো ৪/৫ জনকে আসামি করে নবীনগর থানায় মামলা করেন নির্যাতিতা ওই নারী। মামলা দায়েরের দু’দিন পর পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম সিকাদার দুইজন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার বিকেলে তাদের দুইজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে