,

রোববার ইজতেমার আখেরি মোনাজাত সকাল ১০টায়

news-image

টঙ্গীর তুরাগ নদীর তীরে ৫৩তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আজ শনিবার দ্বিতীয় দিন। শুক্রবার থেকে শুরু হওয়া শেষ পর্বের এই ইজতেমা আগামীকাল রােববার সকাল ১০টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। বিষয়টি নিশ্চিত করেছেন ইজতেমার মুরুব্বি মো. গিয়াস উদ্দিন।

এদিকে আজ বাদ ফজরের বয়ান দিয়ে শুরু হয় ইজতেমার দ্বিতীয় দিন। বাংলাদেশের মাওলানা মোহাম্মদ হোসেনের বয়ানের মধ্য দিয়ে এ দিনের কার্যক্রম শুরু হয়। ইজতেমায় অংশ নেয়া কয়েক লাখ মুসল্লি শামিয়ানার নিচে অবস্থান করে ইসলামের আমল, আকিদা ও করণীয় বিষয়ে বয়ান শুনছেন।

আগামীকালের আখেরি মোনাজাত উপলক্ষে জেলা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা।

গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশীদ জানান, মুসল্লিদের নিরাপত্তায় সাত হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে। এই নিরাপত্তা আখেরি মোনাজাত শেষ না হওয়া পর্যন্ত থাকবে। রোববার ভোর থেকে শুরু করে মোনাজাত শেষ হওয়া পর্যন্ত এয়ারপোর্ট থেকে জয়দবেপুর চৌরাস্তা এবং আব্দুল্লাহপুর থেকে বাইপাস পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ থাকবে।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে