শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মগবাজার ট্রিপল মার্ডার: আরও ৬ জনকে গ্রেফতার করেছে র‌্যাব

mog_150201রাজধানীর মগবাজারে ট্রিপল মার্ডারের ঘটনায় আরও ছয় জনকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার গভীর রাতে রাজধানীর আগারগাঁও বিএনপি বস্তি এবং মুন্সীগঞ্জ থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তিনটি পিস্তল ও দুটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হত্যাকান্ডের সঙ্গে সরাসরি জড়িত বলে জানিয়েছে র‌্যাব। তবে তাদের নাম জানা যায়নি।
এর আগে এ ঘটনায় জাকির হোসেন জনি, ফারুক, সোহেলকে গ্রেপ্তার করে পুলিশ। এছাড়া মামলার প্রধান আসামি শাহ আলম ওরফে কালাবাবু কয়েকদিন আগে বন্দুবযুদ্ধে নিহত হন।
গ্রেফতারের বিষয়টির সত্যতা নিশ্চিত করে শনিবার সকালে র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল হাসান জানান, গ্রেফতারকৃতদের কাছ থেকে দুটি পিস্তল ও তিনটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত পরে জানানো হবে বলে জানান কর্নেল জিয়াউল।
রেলওয়ের জমির দখলকে কেন্দ্র করে গত ২৯ আগস্ট রাতে রাজধানীর মগবাজারের নয়াটোলায় সন্ত্রাসীদের গুলিতে বৃষ্টি, বিল্লাল হোসন ও মুন্না নামে তিনজন নিহত হয়। এ ঘটনায় বৃষ্টির ভাই হৃদয়ও গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পরদিন শুক্রবার রাত ৯টার দিকে রমনা থানায় নিহত বৃষ্টির ভাই শামিম ওরফে কালাচান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

এ জাতীয় আরও খবর

উত্তর-পূর্বাঞ্চলে ঢলের পানিতে প্লাবন, বিপৎসীমার ওপরে ৫ নদীর পানি

ঢাকায় আজ মেঘলা আকাশ, থাকতে পারে বৃষ্টি

ঢাকাসহ ২০ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কসংকেত

ইতিহাস গড়লেন বাবর আলী, প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট মাকালু জয়

সিলেট সফরে এসে শাহজালাল (র.) মাজারে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

সিলেটে সুরমা নদী তীর উন্নয়নে ৪৬৩৫ কোটি টাকার প্রকল্পের সূচনা

কিউবা নিয়ে বিতর্কিত মন্তব্য ট্রাম্পের, দখলের ইঙ্গিত

পাম্পে জ্বালানি সংকটের জন্য তেল কোম্পানির গাফিলতির অভিযোগ জ্বালানিমন্ত্রীর

এনসিপির প্রার্থী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ বলে জানাল ইসি

জামায়াত মুক্তিযুদ্ধবিরোধী শক্তি ছিল—আইনমন্ত্রী

দুপুরের মধ্যে ১৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির সতর্কতা

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ, নেতৃত্ব দেবেন তারেক রহমান