সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নামাজের সেজদায় আল্লাহর ডাকে সাড়া দিলেন মিসরীয় বৃদ্ধ!

news-image

মিসরের পূর্বাঞ্চলীয় এক শহরে মসজিদে এশার নামাজে সিজদায় গিয়ে আল্লাহর ডাকে সাড়া দিলেন বয়োবৃদ্ধ এক নামাজি। পূর্বাঞ্চলীয় শহর আলিমে অবস্থিত একটি মসজিদে স্থাপিত ক্যামেরা ফুটেজে দেখা যায়, অনেক মুসল্লি ফরজ নামাজের পর সুন্নত, বেতের ও নফল পড়ছেন। মুসল্লিরা একে অপর থেকে স্বল্প দূরত্বে দাঁড়ানো। এরই মধ্যে সাদা কাপড় পরা এক ব্যক্তি নামাজের সেজদায় গিয়ে দীর্ঘক্ষণ ধরে পড়ে আছেন।

সেজদা অনেক লম্বা হওয়ায় তার পাশের মুসল্লি যুবক সালাম ফিরে তার পাশের জনকে এদিকে দৃষ্টি আকর্ষণ করলেন। তারা লোকটি সামান্য নাড়া দিতেই তিনি ঢলে পড়ে যান। বুঝতে পারেন সেজদায় এই নামাজির রুহ কবজ করা হয়েছে।

মৃত লোকটির এক আত্মীয় আম্মার মুহাম্মদ সাফওয়াত স্থানীয় মিডিয়াকে বলেন, সৌভাগ্যবান লোকটির নাম আহমদ আবু হেরাস। তার বয়স হয়েছিল ৬৫ বছর। হঠাৎ ব্লাড প্রেশার অনেক কমে যাওয়ায় তার মৃত্যু হয়েছে।

তিনি আরও বলেন, মরহুম বিদ্যুত বিভাগে চাকরি করতেন। তিনি উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। চারদিকে তার সুনাম ছিল। ভালো ব্যবহারের কারণে তাকে সবাই সম্মান করত। তিনি নিয়মিত মসজিদে জামাতের সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন। সূত্র : আল আরাবিয়া

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা