বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ধল রশিদ মার্কেটে মদ,জুয়া,নারী ব্যবসা বন্ধের দাবীতে বিক্ষোভ মিছিল

news-image
মুফতী মোহাম্মদ এনামুল হাসান, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাক্ষণবাড়ীয়া সদর উপজেলার ২নং বুধল ইউপির খাটিহাতা বিশ্বরোড মোড় ঢাকা সিলেট এবং কুমিল্লা সিলেট মহাসড়কের মোড়ে অবস্থিত রশিদ সুপারমার্কেটের অভ্যন্তরে  দীর্ঘদিন যাবত মদ,জুয়া, নারী ব্যবসা সহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবীতে আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে  ব্রাক্ষণবাড়ীয়ার সর্বস্থরের তৌহিদি জনতার উদ্দ্যেগে এক বিশাল বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় প্রেসক্লাব চত্তরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, মাওলানা হাবিবুর রহমান,মুফতি বোরহান উদ্দিন কাশেমী, মুফতি মাজহারুল হক কাসেমী,মুফতি আব্দুল হক,মাওলানা বোরহান উদ্দিন আল মতিন, মুফতী মোহাম্মদ এনামুল হাসান, মাওলানা ইউসুফ ভুঁইয়া, মাওলানা এরশাদুল্লাহ কাশেমী প্রমুখ।
বক্তাগণ বলেন,ব্রাক্ষণবাড়ীয়ার মাটি ইসলাম ও আলেম উলামার ঘাটি, এই পবিত্র জমিনে মদ জুয়া নারী ব্যবসার মতো অসামাজিক কর্মকাণ্ড চলতে পারেনা।  বক্তাগণ ২৪ ঘন্টার মধ্যে রশিদ সুপারমার্কেট থেকে মদ জুয়া নারী ব্যবসা বন্ধ ও এমন গর্হিত কর্মকান্ডের সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করার দাবী জানিয়েছেন।
প্রতিবাদ সমাবেশ রশিদ সুপারমার্কেট থেকে সকল প্রকার অসামাজিক কর্মকাণ্ড বন্ধে  ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়ে বলেন অন্যথায় কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।
সমাবেশ থেকে আগামীকাল ১৭ জানুয়ারি রোজ বুধবার বিকাল ৩ টায় নন্দনপুর বাজারে বিক্ষোভ সমাবেশ, এবং ১৮ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ৯ টা হতে অনির্দিষ্টকালের জন্য অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়।

এ জাতীয় আরও খবর

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি মোসলেহ উদ্দিন, সম্পাদক শামীমা পারভীন

বিমানবন্দরে মানবপাচার চক্রের সহযোগী ২০ পুলিশ কর্মকর্তা

গাঁজা সেবন না করলে নাসীরুদ্দীন পাটওয়ারী হওয়া যায় না: রাশেদ খাঁন

হাম ও উপসর্গ নিয়ে ৮ শিশুর মৃত্যু

শিক্ষার্থীদের জীবন থেকে অতিরিক্ত ২ বছর বাঁচাতে কাজ করছি: শিক্ষামন্ত্রী

৩৫ হাজার কোটি টাকায় রাজবাড়ীতে হবে পদ্মা ব্যারাজ

বাউফলের নিখোঁজ ৪ স্কুলছাত্রী চার দিন পর গাজীপুর থেকে উদ্ধার

ভুল করে জলাতঙ্কের ভ্যাকসিন দেওয়া হলো এক মাসের শিশুকে

কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ

দেশের ১০ জেলায় রাতেই হতে পারে ঝড়

হার্ট অ্যাটাকে মারা গেলেন অভিনেতা-প্রযোজক দিলীপ রাজ

যুক্তরাষ্ট্রের ফুটবলে সর্বোচ্চ আয়কারী মেসি