,

ব্রাহ্মণবাড়িয়ায়  শুরু হয়েছে স্কাউট সমাবেশ 

news-image
বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইরে বঙ্গবন্ধু শেখ মুজিব অনার্স কলেজ মাঠে রোববার  বিকেলে পতাকা উত্তোলনের মাধ্যমে স্কাউট সমাবেশের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য  র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
অনুষ্ঠান উদ্বোধন শেষে অতিথিরা জানান, স্কাউট হচ্ছে তরুণ, তরুণীদের সত্যিকার মানুষ হিসেবে গড়ে তোলার জন্য একটি আন্দোলন। যা শুরু হয়েছিল শতবর্ষ আগে। সেই আন্দোলন বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। স্কাউট শিক্ষার মাধ্যমে তারা আরো সমাজ সচেতন হয়ে উঠবে।

জেলা প্রশাসক রেজওয়ানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন-অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা আলমগীর কবীর, জেলা শিক্ষা অফিসার গৌতম চন্দ্র মিত্র, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং স্কাউট কমিশনার সুব্রত কুমার বণিক, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল ফেরদৌস, জেলা স্কাউটের সদস্য সচিব নিয়াজ মুহাম্মদ কাজল।
সমাবেশে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১১৬টি দল অংশ নিয়েছে। প্রতিটি দলে ৯ জন করে সদস্য রয়েছে। স্কাউটে অংশগ্রহণকারীরা চার দিনব্যাপী ক্যাম্প ডিসপ্লে, ক‍ুচ কাওয়াজ, আত্মনির্ভরশীলতা সর্ম্পকে জানতে পারবে। ১৭ জানুয়ারি সমাবেশ শেষ হবে।

এ জাতীয় আরও খবর

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে

রাজনৈতিক অস্থিরতা মোকাবিলায় ঐক্য জোরদার করছে বিএনপি

দেশে নাশকতার ষড়যন্ত্র চলছে, সতর্ক থাকার আহ্বান রিজভীর

আমিরাতে বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন সুযোগ নিয়ে আলোচনা

নবীনগরে ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাত করে ১ লাখ ৭৫ হাজার টাকা ছিনতাই

নবীনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

নবীনগরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা প্রস্তুতিমূলক সভা

নবীনগরে ৩০ বছরের পুরোনো রাস্তা বন্ধ, দুর্ভোগে ২৫ পরিবার

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল