,

ডিজিটাল জালিয়াতি : জবিতে ফের আটক ৩

digital crime.জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ডিজিটাল জালিয়াতির উদ্দেশ্যে মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের চেষ্টাকালে তিন পরীক্ষার্থীকে আটক করা হয়েছে।

শুক্রবার ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরুর আগেই বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে প্রবেশকালে মোবাইসহ তাদের আটক করা হয়।

বিশ্ববিধ্যালয় সূত্রে জানা যায়, শুক্রবার ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরুর আগেই বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে প্রবেশের সময় পরীক্ষার্থীদের চেক করা হয়। এসময় তিনজনকে মোবাইলসহ আটক করা হয়।

আটক পরীক্ষার্থীরা হলেন- মানিক চন্দ্র, হোসেন আহাম্মেদ এবং নাজমুল হোসেন। তাদেরকে জবির প্রক্টর অফিসে রাখা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নাসিরুদ্দিন আহাম্মেদ জানান, শুক্রবার বেলা আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে তাদের আটক করা হয়।

তিনি জানান, ওই তিন শিক্ষার্থী ডিজিটাল জালিয়াতির জন্য মোবাইল নিয়ে কেন্দ্রে প্রবেশের চেষ্টা চালায়। এসময় তাদের দেহ তল্লাশি চালিয়ে মোবাইল পাওয়া যায়। এদের একজনের পায়ের সঙ্গে মোবাইল ফোন স্কচটেপ দিয়ে আটকানো ছিল।

উল্লেখ্য, এর আগেও বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ১০ পরীক্ষার্থীকে আটক করে  পুলিশে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

এ জাতীয় আরও খবর

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ

ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: পাকিস্তান

ম্যারাডোনার মামলায় চিকিৎসা পরীক্ষার ফল নিয়ে ভুল স্বীকার

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ট্রাম্পপুত্র ব্যারনকে হত্যার হুমকি

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে