,

বিশ্ব ইজতেমার প্রথমপর্বের আখেরি মোনাজাত রবিবার

news-image
টঙ্গীর তুরাগ নদীর তীরে দেশি-বিদেশি মুসল্লিদের অংশগ্রহণে ৫৩তম বিশ্ব ইজতেমার প্রথমপর্ব দ্বিতীয় দিন চলছে। একই সঙ্গে চলছে বয়ান। কাল রবিবার সকাল ১১টায় আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ।
শনিবার দুপুরে পুলিশ কন্ট্রোল রুমের সামনে এ ব্রিফিংয়ে পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, বিশ্ব ইজতেমার মুরব্বিদের সাথে কথা হয়েছে। তারা জানিয়েছেন আগামীকাল রবিবার সকাল ১১টায় আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।
তিনি জানান, বিশ্ব ইজতেমায় মোনাজাতে অংশ নেয়া মুসল্লিদের সুবিধার্থে শনিবার দিবাগত রাত ১২টা থেকে ইজতেমা মাঠ সংলগ্ন ঢাকার আব্দুলাহপুর, আশুলিয়ার কামাড়পাড়া, গাজীপুরের ভোগড়া বাইপাস ও টঙ্গীর নিমতলী পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে। মুসল্লিদের সুবিধার্থে ভোগড়া বাইপাস ও নিমতলী থেকে ইজতেমা মাঠ পর্যন্ত ১৫টি সাটল বাস মুসল্লিদের আনা-নেয়ার জন্য চলাচল করবে।
ইজতেমা মাঠের মুরব্বি মো. গিয়াস উদ্দন আহমেদ জানিয়েছেন, রবিবার সকাল ১১টার মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। আখেরি মোনাজাত পরিচালনা করবেন করেন কাকরাইল মসজিদের ইমাম হাফেজ মোহাম্মদ জোবায়ের। মোনাজাতের আগে হেদায়াতি বয়ান করেন বাংলাদেশের মাওলানা আব্দুল মতিন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে