,

পিস্তল সহ ব্রাহ্মণবাড়িয়ার শীর্ষ সন্ত্রাসী কামাল গ্রেপ্তার

kamal graআমিরজাদা চৌধুরী ব্রাহ্মণবাড়িয়া শহরের শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ মোঃ কামাল-(৩৬) কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার ভোর রাতে পৌর এলাকার পশ্চিম মেড্ডা পীরবাড়ি এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার স্বীকারোক্তি মোতাবেক একটি বিদেশী পিস্তল, ১ রাউন্ড গুলি ও একটি শুটার গান উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত কামাল মধ্যমেড্ডার আব্দুর রাজ্জাকের ছেলে। এদিকে শহরের শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ কামাল গ্রেপ্তার হওয়ায় শহরবাসীর মধ্যে স্বস্তি ফিরে আসে।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাইনুর রহমান বলেন, মঙ্গলবার ভোর রাতে শীর্ষ সন্ত্রাসী মোঃ কামাল মিয়া তার সহযোগীদের নিয়ে পীরবাড়ি এলাকায় অবস্থান করছে এমন খবরে পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কামাল পীরবাড়ি এলাকার একটি বাড়িতে চলে গেলে সেখান থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে তার স্বীকারোক্তি মোতাবেক মঙ্গলবার সকালে মেড্ডার কোকিল টেক্সটাইল মিলের ভেতরে লুকিয়ে রাখা একটি ৭.৬৫ এম.এম বিদেশী পিস্তল, ১ রাউন্ড গুলি ও একটি কালো রঙ্গের ওয়ান সুটার গান উদ্ধার করে। 
তিনি বলেন, গ্রেপ্তারকৃত কামাল একজন পেশাদার সন্ত্রাসী ও চাঁদাবাজ। তার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন থানায় ২০টি মামলা রয়েছে।

এ জাতীয় আরও খবর

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ

ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: পাকিস্তান

ম্যারাডোনার মামলায় চিকিৎসা পরীক্ষার ফল নিয়ে ভুল স্বীকার

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ট্রাম্পপুত্র ব্যারনকে হত্যার হুমকি

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে