,

কসবায় ‘অপহৃত’ যুবক পুলিশের হাতে আটক

arrestপ্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশের হাতে আটক হয়েছে মো. আমির হোসেন (২২) নামে এক ‘অপহৃত’ যুবক। রবিবার সকালে কসবা রেলওয়ে স্টেশন এলাকা থেকে পুলিশ তাকে আটক করে। ১৬৪ ধারা জবানবন্দি দেওয়ার জন্য পুলিশ তাকে আদালতে পাঠিয়েছে। 
আটক আমির হোসেন উপজেলার বিনাউটি ইউনিয়নের বিনাউটি গ্রামের মজিবুল হকের ছেলে। আটকের পর পুলিশকে তিনি জানিয়েছেন, অপহরনের কোনো ঘটনা নয় মনের ক্ষোভে তিনি বাড়ি থেকে চলে গিয়েছিলেন। মাকে দেখতে তিনি বাড়ি আসেন। 
পুলিশ সূত্রে জানা গেছে, আমির হোসেন অপহরন হয়েছে উল্লেখ করে গত ২২ জানুয়ারি তা মা আমেনা খাতুন বাদী হয়ে কসবা থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় মোহন মিয়া, সামছু মিয়া, জহির মিয়া, রফিক মিয়া ও মোমেনা বেগম নামে চারজনকে আসামী করা হয়। 
কসবা থানার উপ-পরিদর্শক (এস.আই) মো. আশরাফ কামাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমির হোসেনকে আটক করা হয়। আটকের পর সে জানায়, পছন্দের মেয়েকে বিয়ে না করতে পারার অভিমানে তিনি বাড়ি থেকে চলে যান। বর্তমানে তিনি পার্বত্য অঞ্চলে বসবাস করেন। মায়ের অসুস্থতার খবর পেয়ে তিনি বাড়ি এসেছিলেন। 

এ জাতীয় আরও খবর

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ

ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: পাকিস্তান

ম্যারাডোনার মামলায় চিকিৎসা পরীক্ষার ফল নিয়ে ভুল স্বীকার

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ট্রাম্পপুত্র ব্যারনকে হত্যার হুমকি

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে