১৩ বোতল ফেন্সিডিল ও ৪৩ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার-০৩
ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ এর দিক নির্দেশনায় ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার অফিসার ইনচার্জ আকুল চন্দ্র বিশ্বাস এর নেতৃত্বে টিএসআই/মাসুদ রানা, সঙ্গীয় ফোর্সসহ ১। মোঃ দুলাল মিয়া (২২), পিতা-আঃ হেকিম, সাং-উত্তর মৌড়াইল ২। মোঃ ইয়ামিন মন্টি (২৮), পিতা-মৃত মিলন মিয়া, সাং-কান্দিপাড়া মাদ্রাসা রোড ৩। মোঃ আনোয়ার হোসেন প্রকাশ আনার, পিতা-মৃত মতিউর রহমান, সাং-কলেজপাড়া, বাড়িনং-৯১৪, সর্ব থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়াদেরকে বিশেষ অভিযান পরিচালনা করিয়া ব্রাহ্মণবাড়িয়া শহরস্থ পুনিয়াউট, কান্দিপাড়া, কলেজপাড়া বালুর মাঠ হইতে ১৩ বোতল ফেন্সিডিল ও ৪৩ পিস ইয়াবা টেবলেটসহ ০৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।











