,

আশুগঞ্জে ক্রয়কৃত জমি দলিল করে দেওয়ার দাবী করায় প্রাণনাশের অভিযোগ

Crime1শফিকুল ইসলাম : ব্রাহ্মনবাড়িয়ার আশুগঞ্জে জমি বিক্রয় করেও দলিল না দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।বিক্রেতা সামিউম বাছিরকে জমি দলিল করে দেওয়ার কথা বললে ক্রেতা ও তার পরিবারকে প্রানে মেরে ফেলার হুমকি অভিযোগ পাওয়া গেছে।এ ব্যাপারে জমির ক্রেতা মো. ছিদ্দিকুর রহমান বাদি হয়ে আশুগঞ্জ থানায় সাধারন ডাইরি করেছে। 

জানাযায় উপজেলার চরচাচরতলা গ্রামের ছিদ্দিকুর রহমান ১৪ বছর পূর্বে একই গ্রামের সামিউম বাছিরের কাছ থেকে দশ শতক ভিটা বাড়ি বায়না নামা দলিল মূল্যে তিন লক্ষ চল্লিশ হাজার টাকা মূল্যে ক্রয় করে। উক্ত ভিটাবাড়ি  জমির মূল্য বেড়ে যাওয়ার অজুহাতে মালিক সামিউম বাছির ও তার ওয়ারিশ তার বোন সুফিয়া বেগম দিনের পর দিন ঘুরাতে থাকে। বিষয়টি নিয়ে সামাজিক ভাবে দেন দরবার হলেও দুই বোনের অংশ পাচ শতক ভিটেবাড়ি দলিল করে দিলেও সামিউম বাছির এর নামে পাচ শতক আজও দলিল করে দেয়নি। এখন সে জমি ব্যাপারে টাকা নেওয়ার কথা অস্বীকার করে আসছে। এ ব্যাপারে জমির ক্রেতার লোকজন যোগাযোগ করলে সে টাকার কথা অস্বীকার ও টাকা চাইলে প্রানে মেরে ফেলার হুমকি দিয়ে আসছে। এদিকে মো. ছিদ্দিকুর রহমান বাদি হয়ে আশুগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তবে আশুগঞ্জ থানার অফিসার ইনর্চাজ আবু জাফর সত্যতা স্বীকার করে বলেন অভিযোগ গ্রহন করা হয়েছে তদন্ত সাক্ষেপে ব্যবস্থা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ

ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: পাকিস্তান

ম্যারাডোনার মামলায় চিকিৎসা পরীক্ষার ফল নিয়ে ভুল স্বীকার

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ট্রাম্পপুত্র ব্যারনকে হত্যার হুমকি

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে