,

হিন্দু মহাজোটের উদ্যোগে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ

Hindu Mahajut Photo_2ডেস্ক রির্পোট : দূর্গা পূজায় ৩ দিনের সরকারী ছুটি এবং জাতীয় সংসদে ধর্মীয় সংখ্যালঘুদের জন্য ৬০টি সংরক্ষিত আসনের দাবিতে আজ ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। হিন্দু নেতৃবৃন্দরা এসময় দূর্গাপূজায় বৈশম্যমূলক ১ দিনের সরকারী ছুটির সমালোচনা করে মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় উৎসবের ন্যায় বাংলাদেশী হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব সরদীয় দূর্গাপূজায় ৩ দিনের সরকারী ছুটি প্রদানের জোর দাবি জানান। অন্যথায় বৃহৎ পরিসরে রাজপথে আন্দোলনের মাধ্যমে দাবি পূরণে সরকারকে বাধ্য করা হবে বলে হুশিয়ারী উচ্চারন করেন। বক্তারা আরো বলেন আরো বলেন প্রত্যেকেই দূর্গা পূজায় এ বৈশম্যমূলক ছুটির অবসান ঘটিয়ে অবিলম্বে ৩ দিনের সরকারী ছুটি বাস্তবায়ন এবং যত দ্রুত সম্ভব জাতীয় সংসদে ধর্মীয় সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সংরক্ষিত আসনের ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

হিন্দু মহাজোটের জেলা কমিটির সহ সভাপতি রায় মোহন চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি বাবু সংকর গোস্বামী, রবিন্দ্র মোহন চৌধুরী, সাধারণ সম্পাদক প্রবীর চৌধুরী রিপন, হিন্দু বৌদ্ধ খিষ্টান ঐক্য পরিষদের সাবেক সভাপতি রণদা বিক্রম চৌধুরী, ছাত্র মহাজোট কেন্দ্রীয় কমিটির সভাপতি কিশোর কুমার বর্মণ, এক্যন্যাপের জেলা কমিটির সহ সভাপতি পরিমল সূত্রধর, জেলা নাগরিক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বিষ্ণু পদ দেব, জেলা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রতন কান্তি দত্ত, ব্রাহ্মণবাড়িয়া পৌর সভার ৪ নং ওয়ার্ডের কমিশনার আহসান উল্লাহ আহসান, মহাজোটের সাংগঠনিক সম্পাদক সঞ্জয় রায় পোদ্দার, দপ্তর সম্পাদক রাজীব শীল, সদস্য হৃদয় দত্ত, কিশোর ভট্টাচার্য্য ও অঞ্জন ভৌমিক প্রমুখ। 

এ জাতীয় আরও খবর

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ

ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: পাকিস্তান

ম্যারাডোনার মামলায় চিকিৎসা পরীক্ষার ফল নিয়ে ভুল স্বীকার

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ট্রাম্পপুত্র ব্যারনকে হত্যার হুমকি

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে